সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় আসার পর থেকেই দেশের প্রত্যেক নাগরিকের আধার কার্ডের পক্ষে সওয়াল করে এসেছে এনডিএ সরকার। কয়েকদিন আগেই ঘোষণা করা হয়েছিল, দেশের অভ্যন্তরে এক শহর থেকে অন্য শহরে বিমানে যাতায়াত করতেও বাধ্যতামূলক করা হবে আধার কার্ডকে। তবে এখনই এই নিয়ম চালু হচ্ছে না। সেরকম কোনও পরিকল্পনাও নেই কেন্দ্রের। বৃহস্পতিবার সংসদের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এমনটাই জানিয়েছে কেন্দ্র। এর অর্থ বিমানের টিকিট কাটার জন্য এখনই দিতে হবে না আধার কার্ড। বৈঠকে উপস্থিত এক সাংসদ এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআইকে।
[অকালে চলে গেলেন বলিপাড়ার এই চেনা মুখ]
এদিন বৈঠকে পি চিদাম্বরমের নেতৃত্বে দেশের অভ্যন্তরীন নানান সমস্যা নিয়ে সংসদের স্ট্যান্ডিং কমিটির বৈঠকটি সম্পন্ন হয়। সেখানে একাধিক সাংসদ-সহ উপস্থিত ছিলেন কেন্দ্রের বেশ কয়েকজন আধিকারিকও। বৈঠকে আধার কার্ডের তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবা জানান, আধার কার্ড সম্পূর্ণভাবেই নিরাপদ। মূল সার্ভারটি নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেই রয়েছে। কোনওভাবেই একজনের আধার কার্ডের তথ্য অন্য কেউ হাতিয়ে নিতে পারবে না। এই প্রসঙ্গে সাংসদদের সমস্ত প্রশ্নের জবাব দেন উপস্থিত আধিকারিকরা। শুধু আধার কার্ড ছাড়াও এদিন দেশের নিরাপত্তার বিষয়টি নিয়েও আলোচনা হয়।
[এবার কন্যাশ্রীর আওতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর]
এর মধ্যেই প্রশ্ন ওঠে কেন আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক, মোবাইল সংযোগ এবং অন্যান্য সরকারি প্রকল্পকে যুক্ত করা হচ্ছে? তবে এর উত্তর দিতে পারেননি উপস্থিত আধিকারিকরা। তাঁরা জানান, এই সিদ্ধান্ত নিয়েছে খোদ স্বরাষ্ট্রমন্ত্রক। এব্যাপারে তাঁরা কিছু বলতে পারবেন না। তবে উপস্থিত সাংসদদের আধার কার্ডের নিরাপত্তার বিষয়টিতে আশ্বস্ত করেন তাঁরা। এছাড়া জানান, সুপ্রিম কোর্টে আধার কার্ডের নিরাপত্তা সংক্রান্ত মামলাটি শেষ হলে সেটি সুরক্ষিত করতে আরও বেশ কিছু ব্যবস্থা নেওয়া হবে।
[গল টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে বিরাটরা]
সর্বশেষ খবর
-
একেই বলে বিশ্বসেরা, শত্তুরের মুখে ছাই দিয়ে কামব্যাক আর্জেন্টিনার, ইংল্যান্ড হারিয়ে ফাইনালে মেসিরা
-
একুশ নিয়ে তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই, কালীঘাট মুছল অভিষেককে! ঋতদের পোস্টারে প্রাধান্য মণীষীদের
-
ক্লাসরুমের মধ্যেই ঠোঁটঠাসা চুমু, জড়িয়ে ধরে উদ্দাম প্রেম শিক্ষক-শিক্ষিকার! ভিডিও ভাইরাল
-
ঝগড়া হতেই ছুরি বের করে প্রেমিকার গলায় কোপ! হাওড়ায় হাসাপাতালেই তরুণীর মৃত্যু
-
দেশের সার্বভৌমত্বে আঘাত! দিলজিৎদের ‘রুখতে’ এবার ওটিটিতেও সেন্সরের পথে কেন্দ্র