সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই ১৯৩০ সালে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘চার অধ্যায়’ উপন্যাসে লিখে গিয়েছিলেন, ‘পড়তে হলে আগে সমাজকে জানতে হবে।’ কবিগুরুর সেই ভাবনা এবার বাস্তবায়িত হতে চলেছে দক্ষিণের একটি রাজ্যে। সম্প্রতি কেরল সরকারের তরফে জানানো হয়েছে ২০২৫-২০২৬ সালের শিক্ষাবর্ষের শুরুতে পড়ুয়ারা কোনও বই পড়বে না। পরিবর্তে এই ১৪ দিন তারা সামাজিক সচেতনতা বিষয়ে জানবে।
দেশের মধ্যে প্রথম কেরল সরকারের তরফেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। যা ছাত্র-ছাত্রীদের সমাজের বিষয়ে জানতে সহযোগিতা করবে। কেরলের শিক্ষামন্ত্রী ভি শিবাকুট্টি জানান, এই ১৪ দিন ধরে পড়ুয়ারা সমাজের বিভিন্ন বিষয় যেমন, মাদক ব্যবহারে খারাপ দিক, সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি-সহ নানান বিষয় সম্পর্কে জানবে। মন্ত্রী বলেন, “এই দু’সপ্তাহ ধরে পড়ুয়ারা ধারাবাহিক পড়শোনার থেকে একটু অন্য ধরনের পড়শোনা করবে। তারা কোনও বই পত্র পড়বে না। বদলে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে জ্ঞান আরোহন করবে।”
তিনি জানান, দু’দিন ধরে পুলিশ, আবগারী দপ্তর, শিশু সুরক্ষা কমিশন, শিশু ও নারী উন্নয়ন, জাতীয় স্বাস্থ্য মিশন, রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ (এসসিইআরটি) এবং অন্যান্য বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ জুন থেকে শুরু হওয়া এই বিশেষ শিবিরে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির পড়ুয়ারা অংশগ্রহণ করবে। অন্যদিকে, হাই স্কুলের পড়ুয়ারা জুন মাসের ১৮ তারিখ থেকে এক সপ্তাহের জন্য একই ধরনের শিবিরে অংশগ্রহণ করবে।
সর্বশেষ খবর
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব
-
মাস দুয়েক বাদেই ২৬ গিল্ডের নির্বাচন, টলিউডের ‘নর্দমা’ সাফ করার হুঁশিয়ারি মিঠুনের
-
তৃণমূল আমলে জলযন্ত্রণা নিত্যসঙ্গী! এবার হাওড়ার জমা জল সমস্যা মোকাবিলায় ময়দানে ইঞ্জিনিয়ার-সাফাই কর্মীরা