সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংবিধানের (Constitution) অবমাননার অভিযোগে গ্রেটার নয়ডার (Greater Noida) বাসিন্দা এক যুবককে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ (Delhi Police)। সোশাল মিডিয়ায় ভারতীয় সংবিধান নিয়ে বিভ্রান্তিকর পোস্টের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। উল্লেখ্য, রবিবার ছিল সংবিধান দিবস (Constitution Day)। সেদিনই ওই পোস্ট করেন অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর একুশের ওই অভিযুক্তের নাম ভানু আলিয়াস জিয়াস। তিনি গ্রেটার নয়ডা সংলগ্ন বিসাহাদা গ্রামের বাসিন্দা। স্থানীয় জার্চা থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতেই এফআইআর দায়ের করে পুলিশ। পরে যুবককে গ্রেপ্তার করা হয়। ৩৫৪ (ইচ্ছাকৃতভাবে এলাকার শান্তিভঙ্গের চেষ্টা) এবং ৬৭ (তথ্য প্রযুক্তি আইন) ধারায় মামলা দায়ের হয়েছে ভানুর বিরুদ্ধে।
[আরও পড়ুন: টিকিট কেলেঙ্কারি! শুভেন্দুর জমানায় পরিবহণে বিশাল দুর্নীতির হদিশ, দায়ের FIR]
জার্চা থানার পুলিশ আধিকারিক সুনীল কুমার জানান, রবিবার সোশাল মিডিয়ায় সংবিধান নিয়ে অবমাননার পোস্ট করেন অভিযুক্ত। ওই পোস্ট ভাইরাল হয়। অনেকেই যার বিরোধীতা করেন। বেকার যুবক কোন উদ্দেশ্যে এই কাজ করলেন তা খতিয়ে দেখছে পুলিশ। টানা জেরা করা হচ্ছে ভানু আলিয়াস জিয়াসকে। আজ বা কালের মধ্যেই তাঁকে আদালতে পেশ করা হবে।
[আরও পড়ুন: হায়দরাবাদ হবে ‘ভাগ্যনগর’, ভোটমুখী তেলেঙ্গানায় মেরুকরণের বার্তা যোগীর]
সর্বশেষ খবর
-
ফ্ল্যাটের ঠিকানায় বিএড কলেজ! ব্যাঙের ছাতার মতো গজানো ৪৫০ বিএড কলেজকে শোকজ শিক্ষা দপ্তরের
-
‘হাইজিনে নজর দাও, নইলে তুকারামকে পাঠাব’, মুম্বইয়ের ক্যাফেকে ‘ধমক’ সলমনের, তুলকালাম কাণ্ড!
-
‘বিদ্বেষের মোকাবিলায় শ্রীকৃষ্ণই শিক্ষক’, জন্মাষ্টমীতে সম্প্রীতির বার্তা বাংলাদেশের রাষ্ট্রপতির
-
কিছুতেই চারা হচ্ছে না মনের মতো? সামান্থার স্টাইলে এই ৩ টোটকায় বাগান ভরবে ফুলে-ফলে!
-
পড়ুয়ার চন্দনের তিলক মুছিয়েছিলেন! কলকাতার স্কুল শিক্ষিকাকে সাসপেন্ড করলেন শুভেন্দু