Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

৫০০, ১০০০ টাকার পুরনো নোটের লেনদেন বন্ধ হচ্ছে দেশে

১০ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্ক ও পোস্ট অফিসে গিয়ে এই টাকা জমা দিয়ে দিতে পারবেন সাধারণ মানুষ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৮, ২০১৬, ২০:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৮, ২০১৬, ২০:৪১

options
link
৫০০, ১০০০ টাকার পুরনো নোটের লেনদেন বন্ধ হচ্ছে দেশে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার রাত থেকেই দেশে বন্ধ হচ্ছে ৫০০ও ১০০০ টাকার নোটের লেনদেন৷ এদিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকের পর এ কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী৷

দেশে সন্ত্রাস হানা যেমন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, পাশাপাশি সমস্যা হয়েছে জালনোটও৷ এদিন প্রধানমন্ত্রী জানান, সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদীরা জালনোট ছড়াচ্ছে দেশে৷ সন্ত্রাসবাদীরা যে এত টাকা পাচ্ছে, তার রসদ এই কালো টাকাই৷ আর তাই চলতি ৫০০ ও ১০০০ টাকার লেনদেন বন্ধ করল সরকার৷ আজ রাত থেকেই লাগু হচ্ছে এই নিয়ম৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১০ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্ক ও পোস্ট অফিসে গিয়ে এই টাকা জমা দিয়ে দিতে পারবেন সাধারণ মানুষ৷ প্রতিদিন ১০,০০০ টাকা ও সপ্তাহে ২০,০০০ টাকা পর্যন্ত তোলা যাবে৷ ১০০, ৫০, ২০ টাকার নোটের ক্ষেত্রে পুরনো নোটই চালু থাকবে৷ ১১ নভেম্বর রাত ১২ টা পর্যন্ত হাসপাতালে পুরনো ৫০০ ও ১০০০ টাকাই গ্রাহ্য করা হবে. রেল, বিমান ও বাসযাত্রার ক্ষেত্রেও এই ছাড় বলবৎ থাকবে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.