সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনিও ছিলেন একজন গুজরাতবাসী৷ যিনি নিজের এক ঘোষণায় উল্টেপাল্টে দিয়েছিলেন গোটা দেশের রোজনামচা৷ স্বাধীন ভারতের প্রথম অকংগ্রেসি সরকারের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই৷

সালটা ছিল ১৯৭৮৷ ‘জরুরি অবস্থা’ জ্বালা কাটিয়ে সবে ছন্দে ফিরছিল গোটা দেশ৷ সেই সময়ই কংগ্রেস সরকারকে হারিয়ে ক্ষমতায় আসে জনতা দল৷ প্রধানমন্ত্রী পদে আসীন হন মোরারজ দেশাই৷ বিরোধী দলের তকমা পেয়ে সেবারও কালো টাকা নিয়ে অভিযোগ তুলেছিল কংগ্রেস৷ তারই জবাবি পদক্ষেপ হিসেবে দেশের ১৬ জানুয়ারি ১০০০ টাকার নোট, ৫০০০ হাজার টাকার নোট এবং ১০,০০০ টাকার নোট বাতিলের নির্দেশ দেন দেশাই৷ ১৭ জানুয়ারি দেশের সব ব্যাঙ্ক বন্ধ রাখা হয়েছিল৷
সেদিনের সেই পদক্ষেপ যে সম্পূর্ণ সফল হয়েছিল তা নয়৷ ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল মোরারজি দেশাইকে৷ আজ যেমন আরবিআই গভর্নর উর্জিত প্যাটেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়েছেন, তৎকালীন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর আই জি প্যাটেল তা করেননি৷ পরে ১৯৯৮ সালে ফের এনডিএ সরকার ১০০০ টাকার নোট চালু করে৷ আজ এত বছর পর আবার টাকা নিয়ে টালমাটাল গোটা দেশ৷ এবারে পরিণতি কী হবে৷ তা ভবিষ্যতই বলবে৷
সর্বশেষ খবর
-
‘বহিষ্কারের চিঠি বৈধ নয়’, তৃণমূলের সংবিধান তুলে ঋতব্রত-প্রশ্নে জবাব স্পিকারের
-
সময়ের ধুলো ঝেরে ঝকঝকে ঋত্বিকের কালজয়ী কীর্তি, লন্ডনে দেখানো হবে ‘অযান্ত্রিক’ সহ ৮ সিনেমা
-
১৫ বছর বয়সেই কোটি কোটি সম্পত্তি, নাবালক বৈভবকে কি আয়কর দিতে হয়?
-
দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হরমুজ হাহাকারে মিলবে জ্বালানি সমাধান?
-
প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা