সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্যের পুলিশ আর ‘এনকাউন্টার’ যেন সমার্থক শব্দ হয়ে উঠছে! শনিবার উত্তরপ্রদেশে আরও এক দুষ্কৃতীর মৃত্যু হল পুলিশি এনকাউন্টারে। কুখ্যাত দুষ্কৃতী রাজেশ অভিযুক্ত ছিল ৫০টির বেশি মামলায়। আলিগড় পুলিশ এই দুষ্কৃতীর মাথার দাম রেখেছিল ৫০ লক্ষ টাকা। শনিবার একাধিক থানার পুলিশের যৌথ অভিযানে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে রাজেশের।
বুলন্দশহরের সিহালিনগর গ্রামের বাসিন্দা রাজেশ আশপাশের এলাকার ত্রাশ হয়ে উঠেছিল। তার বিরুদ্ধে লুটপাট, ডাকাতি, তোলাবাজি, খুনের চেষ্টা-সহ হাজারও অভিযোগ ছিল। একদিকে এই দুষ্কৃতীকে যেমন খুঁজছিল আলিগড় পুলিশ, তেমনই বুলন্দশহরের পুলিশও তক্কে তক্কে ছিল। বুলন্দশহর পুলিশ তার মাথার দাম ঘোষণা করেছিল দেড় লক্ষ টাকা।
বুলন্দশহরের এসএসপি শ্লোক কুমার জানান, রাজেশ যে গ্রামেই রয়েছে শনিবার সেই খোঁজ পায় পুলিশ। দ্রুত সিহালিনগর গ্রামে পৌঁছায় পুলিশের বিরাট বাহিনী। রাজেশকে চক্রব্যুহে ঘিরে আত্মসমর্পণ করতে বলা হয়। পুলিশের দাবি, রাজেশ তা না করে পুলিশকে তাক করে গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে। দুষ্কৃতীর গুলিতে আহত হন এক পুলিশকর্মী। পালটা গুলি চালাতেই মৃত্যু হয় রাজেশের। এই ঘটনার ঘণ্টা কয়েক পরে বাবলু ও গোলু নমের দুই দুষ্কৃতীকে এনকাউন্টার করে যোগীর পুলিশ।
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে