সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ ক্যাশলেস অর্থনীতি হওয়ার পথে এগিয়ে যাচ্ছে ভারত৷ বৃদ্ধির হারে বিশ্বের দ্রুততম অর্থনীতিকে নগদহীন লেনদেনের পথে নিয়ে যাওয়ার জন্য আরও এক চমক নিয়ে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার৷ ডিজিটাল লেনদেনের জন্য ভিম অ্যাপের পর এবার এল ‘ভারত কিউ আর’৷ সম্প্রতি, এই অ্যাপটি লঞ্চ করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পরেশন অফ ইন্ডিয়া৷
এসে গেল ডিজিটাল লেনদেনের নয়া অ্যাপ ‘ভীম’
মোবাইল ফোনে এই অ্যাপটি ডাউনলোড করে অন্যান্য মোবাইল ওয়ালেটগুলির মতো কুইক রেসপন্স কোডের মাধ্যমে লেনদেন করা যাবে৷ তবে এই অ্যাপটির বিশেষত্ব হচ্ছে যে এর মাধ্যমে যেকোনও সংস্থার কার্ডধারীরা (ভিসা, মাস্টার ও রুপে কার্ড) খুব সহজেই নগদহীন লেনদেন করতে পারবেন৷ সোমবার থেকেই ১৪টি ব্যাঙ্কের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে এই অ্যাপটি৷ খুব শীঘ্রই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এই অ্যাপটির সঙ্গে যুক্ত হতে চলেছে৷
এই যুবকের ভাবনাতেই জন্ম নিয়েছে ‘ভীম’ অ্যাপ
সর্বশেষ খবর
-
মোদির মুখে ‘ড্রোনাচার্য’, জাতির উদ্দেশে ভাষণে ‘ইউক্রেনীয় শিক্ষা’ প্রধানমন্ত্রীর
-
নেহরুকে ‘চুম্বন’ তরুণীর, প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি তুলে কটাক্ষ বিজেপির নিশিকান্তর, জবাব দিল কংগ্রেস
-
‘সুগার ড্যাডি’ মন্তব্যে রেগে কাঁই গোবিন্দা, স্ত্রী সুনীতাকে ‘সতর্কবাণী’ অভিনেতার
-
প্রথম ইনিংসে কি আর ব্যাট করতে পারবেন রাহুল? মুখ খুললেন ভারতীয় দলের ব্যাটিং কোচ
-
তুরস্ক-কাতারের টাকায় নেপালে সাম্প্রদায়িক অশান্তি! নেপথ্যে আইএসআই? তদন্তে এনআইডি