সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নামিবিয়া (Namibia) থেকে আনা চিতার (Cheetah) মৃত্যু হল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park)। এই নিয়ে গত দেড় মাসে চারটি চিতা মারা গেল সেখানে। ঘটনায় উদ্বেগে উদ্যান কর্তৃপক্ষ। তবে আগের চিতাগুলি ছিল পূর্ণবয়স্ক, এবারে মৃত্যু হয়েছে ভারতে জন্ম নেওয়া একটি শাবকের। ডিহাইড্রেশন-সহ একাধিক শারীরিক দুর্বলতার কারণে মৃত্যু হয়েছে শাবকটির, জানিয়েছেন কুনো উদ্যানের বিশেষজ্ঞ পশু চিকিৎসকরা।
গত বছর ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে কুনো জাতীয় উদ্যানে আনা হয়েছিল মহিলা চিতা জ্বালাকে। গত মার্চ মাসে যে ৪টি শাবকের জন্ম দিয়েছিল সেটি। তারই একটি মারা গিয়েছে মঙ্গলবার। কুনো জাতীয় উদ্যানের প্রাণী চিকিৎসকরা জানিয়েছেন, একাধিক শারীরিক দুর্বলতা ছিল শাবকটির। অন্যতম সমস্যা ছিল শরীরের জলের পরিমাণ কমে যাওয়া। সব রকম চেষ্টা করেও বাঁচানো যায়নি শাবকটিকে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তে পাঠানো হেয়েছে দেহ। পাশাপাশি চিকিৎসকদের বক্তব্য, এই মৃত্যুকে স্বাভাবিক হিসেবে দেখা যেতে পারে। চিতা শাবকের জীবিত থাকার হার প্রায় ২০ শতাংশ।
[আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রার প্রভাব? ১৫ শতাংশ বাড়ল রাহুলের জনপ্রিয়তা, একে এখনও মোদি, বলছে সমীক্ষা]
এর আগে চলতি মাসের ৯ তারিখে কুনো জাতীয় উদ্যানে মৃত্যু হয়েছে মহিলা চিতা দক্ষের। ২৭ মার্চ মৃত্যু হয় নামিবিয়া থেকে আনা ৫ বছরের স্ত্রী চিতা শাসার। গত ২৪ এপ্রিল মারা যায় দক্ষিণ আফ্রিকা থেকে আনা পুরুষ চিতা উদয়। এর মধ্যে ফিন্ডা নামে একটি পুরুষ চিতার আক্রমণে মৃত্যু হয়েছিল দক্ষের। একাধিক শারীরিক অসুস্থতায় মৃত্যু হয় বাকিদের।
[আরও পড়ুন: অসুস্থতার যুক্তি দেখিয়েও লাভ হল না, ফের জামিনের আবেদন খারিজ অনুব্রত মণ্ডলের]
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?