Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Rahul Gandhi

ভারত জোড়ো যাত্রার প্রভাব? ১৫ শতাংশ বাড়ল রাহুলের জনপ্রিয়তা, একে এখনও মোদি, বলছে সমীক্ষা

দল হিসাবে বাড়ছে কংগ্রেসের জনপ্রিয়তাও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৩, ১৪:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৩, ১৪:০৭

options
link
ভারত জোড়ো যাত্রার প্রভাব? ১৫ শতাংশ বাড়ল রাহুলের জনপ্রিয়তা, একে এখনও মোদি, বলছে সমীক্ষা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর জনপ্রিয়তা একধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছে ‘ভারত জোড়ো যাত্রা’ (Bharat Jodo Yatra)! এমনই তথ্য উঠে এসেছে এক সর্বভারতীয় সমীক্ষক সংস্থার সমীক্ষায়। NDTV এবং CSDS-এর যৌথ সমীক্ষা বলছে, ভারত জড়ো যাত্রার পর রাহুলের জনপ্রিয়তা বেড়েছে প্রায় ১৫ শতাংশ। তবে এক নম্বরে নরেন্দ্র মোদি এখনও অপ্রতিরোধ্য।

NDTV এবং CSDS গত ১০মে এবং ১৯মে দেশের ১৯টি রাজ্যে সমীক্ষা করেছে। সেই সমীক্ষায় এখনও প্রধানমন্ত্রী পদে দেশবাসীর প্রথম পছন্দ মোদিই (Narendra Modi)। তবে দ্বিতীয় স্থানে মোদির সঙ্গে ব্যবধান অনেকটাই কমিয়েছেন রাহুল। ওই যৌথ সমীক্ষা অনুযায়ী, প্রধানমন্ত্রী পদে মোদিকে পছন্দ দেশের ৪৩ শতাংশ মানুষের। আর রাহুলকে (Rahul Gandhi) পছন্দ ২৭ শতাংশ মানুষের। এর আগে রাহুলের জনপ্রিয়তা ছিল মাত্র ১২ শতাংশ। অর্থাৎ ভারত জোড়ো যাত্রার পর সেটা একধাক্কায় বেড়ে গিয়েছে ১৫ শতাংশ।

Advertisement

[আরও পড়ুন: নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা, মোদি সরকারের সঙ্গে সংঘাত আরও তীব্র!]

রাহুল সম্পর্কে সমীক্ষায় অংশ নেওয়া মোট ২৬ শতাংশ মানুষ বলেছেন, তাঁরা আগে থেকেই কংগ্রেস নেতাকে পছন্দ করতেন। ১৫ শতাংশ মানুষ বলছেন, ভারত জোড়ো যাত্রার পর নতুন করে রাহুল সম্পর্কে ভাবনাচিন্তা শুরু করেছেন তাঁরা। দেশের ৩৪ শতাংশ মানুষ এই মুহূর্তে মনে করছেন, মোদিকে কেউ চ্যালেঞ্জ জানাতে পারলে, সেটা রাহুলই। জনপ্রিয়তার নিরিখে মোদি-রাহুলের পরে যুগ্মভাবে তৃতীয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এবং এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁদের প্রধানমন্ত্রী পদে দেখতে চান ৪ শতাংশ মানুষ।

[আরও পড়ুন: বৃহস্পতিবার এগরার খাদিকুলে যাচ্ছেন মমতা! দেখা করতে পারেন নিহতদের পরিবারের সঙ্গে]

দেশের প্রায় ৪৩ শতাংশ মানুষ বলছে এই মুহূর্তে লোকসভা ভোট হলে বিজেপিকেই ফের ভোট দেবেন তাঁরা। আর ২৯ শতাংশ মানুষ বলছেন, তাঁরা বেছে নেবেন কংগ্রেসকে। তাৎপর্যপূর্ণভাবে ২০১৯ সালে বিজেপির ভোট শতাংশ ছিল ৪৪। অর্থাৎ সামান্য হলেও কমেছে বিজেপির জনপ্রিয়তা। আর কংগ্রেসের জনপ্রিয়তা ২০১৯-এ ছিল মাত্র ১৯ শতাংশ। অর্থাৎ এই চার বছরে ১০ শতাংশ জনপ্রিয়তা বাড়িয়েছে কংগ্রেস। এই হারে চলতে থাকলে এবং কংগ্রেস যদি রাজ্যে রাজ্যে কৌশলপূর্ণ জোট করতে পারে, তাহলে ২০২৪-এ বিজেপি চ্যালেঞ্জের মুখে পড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.