সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও শক্তিশালী ভারতীয় নৌসেনা। মঙ্গলবার নতুন দু’টি জাহাজ যুক্ত হল বাহিনীতে। এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং নৌবাহিনীর শীর্ষ অধিকর্তাদের উপস্থিতিতে এই আইএনএস হিমগিরি এবং আইএনএস নীলগিরি নামের দু’টি জাহাজকে কমিশন দেওয়া হল।
আইএনএস হিমগিরি এবং আইএনএস নীলগিরি আত্মনির্ভর ভারতের প্রতীক। দু’টি জাহাজের ৭৫ শতাংশেরও বেশি দেশীয় সামগ্রীতে তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। প্রজেক্ট ১৭ আলফার অধীনে নির্মাণ করা হয়েছে দু’টি যুদ্ধজাহাজকে। নৌসেনা মনে করে, প্রতিরক্ষা শিল্পে অগ্রগতির একটি বড় দৃষ্টান্ত আইএনএস হিমগিরি এবং আইএনএস নীলগিরির সফল নির্মাণ। ডুয়াল কমিশনিং ভারতের জাহাজ নির্মাণের ক্ষমতা ও প্রধান প্রতিরক্ষা শিপইয়ার্ডগুলোর মধ্যে সহযোগিতার উদাহরণ।
ভারতের দু’টি প্রধান জাহাজ নির্মাণ সংস্থার তৈরি দু’টি জাহাজের একই দিনে বাহিনীতে যুক্ত হওয়ার ঘটনা বিরল। উল্লেখ্য, আইএনএস হিমগিরি তৈরি করেছে কলকাতার গার্ডেনরিচ জাহাজ নির্মাণ সংস্থা। অন্যদিকে আইএনএস নীলগিরি তৈরি করেছে মুম্বইয়ের মাজাগান বন্দর জাহাজ নির্মাণ সংস্থা।
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন