Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

এবার মাদ্রাসাতে চালু হচ্ছে দেশাত্মবোধক সিলেবাস

যে বহুত্ববাদ দেশের সম্পদ তা যাতে ইসলাম ছাত্ররা ছোটবেলা থেকেই জানতে পারে, অনুশীলন করতে পারে সে কারণেই এই পদক্ষেপ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৯, ১৫:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৯, ১৫:৫৮

options
link
এবার মাদ্রাসাতে চালু হচ্ছে দেশাত্মবোধক সিলেবাস zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরএসএস-এর আদলে এবার মাদ্রাসাতেও চালু হতে চলেছে দেশাত্মবোধক সিলেবাস। দেশের গৌরবের ইতিহাস থেকে বরেণ্য নেতাদের কথা তুলে ধরা হবে পাঠ্যক্রমে। মধ্যপ্রদেশের মাদ্রাসা বোর্ড নিল এই উদ্যোগ।

এসবিআইয়ের গ্রাহকদের জন্য নতুন নিয়ম, চালু হচ্ছে ১ এপ্রিল থেকে ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা যাচ্ছে, প্রথম থেকে অষ্টম শ্রেণির ছাত্রদের জন্য আনা হচ্ছে একটি নতুন বই। যেটির নাম হুববুল ওয়াতন। অর্থাৎ তোমার দেশকে ভালবাসা। রাজ্যে মাদ্রাসার সংখ্যা প্রায় ৭০০০। প্রায় সাড়ে চার লক্ষ ছাত্র পড়বে এই সিলেবাস। সেখানেই আনা হচ্ছে এই নতুন বিষয়। মৌলানা আবুল কালাম আজাদ থেকে আব্দুল কালাম পর্যন্ত দেশের বরেণ্য ব্যক্তিদের কথা তুলে ধরা হবে এই বইয়ে। বর্তমান প্রধানমন্ত্রী এবং সে রাজ্যের মুখ্যমন্ত্রীর কথাও বইয়ে থাকবে বলে জানা যাচ্ছে। তবে তা সম্ভাবনার স্তরেই আছে। কিন্তু দেশের বিভিন্ন গৌরবের কাহিনি বিধৃত করে কোমলমতি ছাত্রদের মনে দেশপ্রেম যে জাগিয়ে তোলা হবে তা নিশ্চিত। বোর্ড প্রধান সৈয়দ ইমাদুদ্দিন জানাচ্ছেন, এ পরিকল্পনা নেওয়া হয়ে গিয়েছে। সেইমতো বইয়ের বিষয়বস্তু লেখাও শুরু হয়েছে। আগামী দু’মাসের মধ্যেই তা কার্যকর হবে। উর্দুর পাশাপাশি হিন্দি ও ইংরাজিতেও বইটি ছাপা হবে বলে জানা যাচ্ছে।

কার ‘পিরিয়ডস’ চলছে, জানতে ৭০ ছাত্রীর নগ্ন তল্লাশি স্কুলেই ]

মূলত ইসলামের পাঠ দেওয়ার জন্যই বিখ্যাত মাদ্রাসাগুলি। তবে তার মধ্যেই নজিরবিহীন পদক্ষেপ নিল এই বোর্ড। যেখানে ধর্ম ছাপিয়ে প্রাধান্য পেয়েছে দেশ। এমনকী এই বইয়ে শুধু নিজের ধর্ম নয়, পরধর্মকে সম্মান করার কথাও লেখা থাকবে। যে বহুত্ববাদ দেশের সম্পদ তা যাতে ইসলাম ছাত্ররা ছোটবেলা থেকেই জানতে পারে, অনুশীলন করতে পারে সে কারণেই এই পদক্ষেপ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.