সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও ক্ষমতা বাড়ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের৷ দেশের সবচেয়ে ক্ষমতাবান আমলা হতে চলেছেন ‘জেমস বন্ড’ নামে খ্যাত এই প্রাক্তন গুপ্তচর৷ দেশের সামরিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রূপায়ণে পুনরায় ‘স্ট্র্যাটেজিক পলিসি গ্রুপ’ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি৷ যে গোষ্ঠী সরাসরি সহযোগিতা করবে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে৷ সূত্রের খবর, এই গ্রুপের মাথায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালেকে বসাতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
[ভারতে প্রথমবার, করোটির সফল প্রতিস্থাপন করে ইতিহাস গড়লেন চিকিৎসকরা]
জানা গিয়েছে, এই গ্রুপের কাজ হবে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের মধ্যে সমন্বয় স্থাপন করা এবং দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে নিত্যনতুন কৌশল বা পরিকল্পনা রূপায়ণ করা৷ এমনই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকে এক উচ্চপদস্থ আধিকারিক৷ ক্যাবিনেট সচিবকে মাথায় রেখেই আগে তৈরি হয়েছিল এই স্ট্র্যাটেজিক পলিসি গ্রুপ৷ তবে এবার তাঁর মাথায় বসতে চলেছেন অজিত দোভাল৷ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছাড়াও এই গ্রুপের সদস্য হচ্ছেন, নীতি আয়োগের ভাইস-চেয়ারম্যান, ক্যাবিনেট সচিব, সেনার তিন বাহিনীর প্রধান, রিজার্ভ ব্যাংকের গভর্নর, বিদেশ সচিব, প্রতিরক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব৷ এছাড়া থাকছেন, সেনার একাধিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা এবং পারমাণবিক গবেষণা, মহাকাশ গবেষণা ও গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা৷
[হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে মধ্যপ্রদেশে প্রচারে নামছে ‘ভক্ত’ রাহুল]
সূত্রের খবর, এই স্ট্র্যাটেজিক পলিসি গ্রুপের বৈঠকে নেতৃত্ব দেবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷ তবে সম্পূর্ণটা ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন ক্যাবিনেট সচিব৷ বৈঠকে যা সিদ্ধান্ত হবে তা রাজ্যগুলির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বও থাকবে তাঁর উপরে৷ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার হাতে এই প্রবল ক্ষমতা চলে আসায় আশঙ্কা প্রকাশ করেছেন অনেক প্রাক্তন আমলা৷ তাঁদের দাবি, এই বিপুল ক্ষমতা একজনের কুক্ষিগত হলে তা, গণতন্ত্রের জন্য বিপজ্জনক৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার