সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীকে দেখভালের দায়িত্ব স্বামীর, পেশায় ভিখারি হলেও খোরপোশ দিতে হবে। একটি বিবাহ বিচ্ছেদ তথা খোরপোশের মামলায় এমনই পর্যবেক্ষণ পাঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্টের (Punjab and Haryana High Court)। তরুণীর আবেদনের ভিত্তিতে নিম্ন আদালত রায় দিয়েছিল, স্বামীকে মাসে ৫০০০ টাকা খোরপোশ দিতে হবে। এর বিরোধিতা করে হাই কোর্টে আবেদন করেছিলেন যুবক। সেই আবেদন খারিজ করে পাঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্টের মন্তব্য, ভিক্ষে করে হলেও খোরপোশ দিতে বাধ্য স্বামী।
পাঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্ট সূত্রে জানা গিয়েছে, নিম্ন আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন তরুণী। এইসঙ্গে হিন্দু বিবাহ আইনে খোরপোশের দাবি জানান। মাসে ১৫ হাজার টাকা খোরপোশের দাবি জানিয়েছিলেন ওই তরুণী। একইসঙ্গে মামলার খরচ হিসেবে অতিরিক্ত ১১ টাকা দাবি করেন। বিচারক যুবকের আর্থিক সক্ষমতা বিবেচনা করে মাসে ৫ হাজার টাকা খোরপোশ নির্ধারণ করেন। সঙ্গে মামলার খরচের জন্য ৫,৫০০ দিতে হবে স্বামীকে।
[আরও পড়ুন: ভাঁড়ারে টান! অর্থবর্ষের শুরুতেই ৮.৮ লক্ষ কোটি টাকা ঋণ নেবে কেন্দ্র, ঘোষণা অর্থমন্ত্রকের]
এই রায়ের বিরোধিতা করে পাঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্টে আবেদন করেছিলেন যুবক। যদিও যুবকের দাবি খারিজ করে দিলেন বিচারপতি এইচ এস মাদান। তিনি বলেন, “স্বামী সুস্থসবল মানুষ। একজন দিনমজুরও ৫০০ টাকা পারিশ্রমিক পান। অতএব, দ্রব্যমূল্যের বাজারে খোরপোশের জন্য নির্ধারিত অর্থ একদমই বেশি নয়।” বিচারপতির পর্যবেক্ষণ, “স্ত্রীর দেখভাল করা স্বামীর নৈতিক এবং আইনি কর্তব্য। পেশাদার ভিখারি হলেও এই কাজ করতে হবে তাঁকে।” যুবতীর উপার্জনক্ষম নন, তিনি প্রচুর সম্পত্তির মালিকও নন, ফলে খোরপোশ স্বামীকে দিতেই হবে জানাল আদালত।
[আরও পড়ুন: জামিয়া হিংসায় উসকানি! শারজিল ইমাম-সহ ১১ জনের মুক্তির নির্দেশ বাতিল দিল্লি হাই কোর্টে]
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?