সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রতিটি লোকসভা কেন্দ্রে খোলা হবে ডাকঘর পাসপোর্ট সেবা কেন্দ্র (POPSK)। বুধবার এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)।
[আরও পড়ুন: ফের রাহুলের কংগ্রেস সভাপতি হওয়া নিয়ে জল্পনা, আগেভাগে আক্রমণে নামল বিজেপি!]
We intend to open Post Office Passport Seva Kendras in every Lok Sabha constituency where no PSK exist today. We’ve so far been able to provide for 488 Lok Sabha constituencies. This process which we were going forward with very ambitiously,stopped momentarily due to COVID19:EAM https://t.co/wocAwq2FFT
Advertisement— ANI (@ANI) June 24, 2020
এদিন ‘পাসপোর্ট সেবা দিবস’ উপলক্ষে বিদেশমন্ত্রী জয়শংকর বলেন, “দেশের প্রতিটি লোকসভা কেন্দ্রে ডাকঘর পাসপোর্ট সেবা কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এপর্যন্ত ৪৮৮টি লোকসভা কেন্দ্রে এই পরিষেবা দিতে সক্ষম হয়েছি আমরা। বাকি কেন্দ্রগুলিতে এই পরিষেবা প্রদান করার কাজ করোনা মহামারীর জন্য কিছুটা পিছিয়ে গিয়েছে।” এছাড়া তিনি আরও বলেন, “দেশে ও বিদেশে পাসপোর্ট প্রদানের সঙ্গে জড়িত সকল কর্মীকে আমি অভিনন্দন জানাচ্ছি, করোনা আবহে আপনারা যেভাবে নিজের কাজ চালিয়ে গিয়েছেন তার জন্য সবাইকে ধন্যবাদ।”
উল্লেখ্য, প্রতিবছর ২৪ জুন ‘পাসপোর্ট সেবা দিবস’ হিসেবে পালন করে বিদেশমন্ত্রক। পাসপোর্টের জন্য আবেদনকারীকে যাতে বহু পথ পেরোতে না-হয়, হয়রান হতে না-হয়, তার জন্য ২০১৭ সালের গোড়ায় বিদেশ মন্ত্রক সিদ্ধান্ত নেয়, জেলার মূল ডাকঘরেও একটি করে PSK খোলা হবে। নাম দেওয়া হবে পিওপিএসকে। ওই বছরের ফেব্রুয়ারিতে আসানসোলে খোলা হয় রাজ্যের প্রথম পিওপিএসকে। সেটি ছিল দেশের তৃতীয় পিওপিএসকে।
প্রসঙ্গত, বিদেশমন্ত্রকের তরফে ভারতীয় দূতাবাসগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত ভিসা প্রসেসিং পরিষেবা শুরু করতে। করোনা মহামারীর অবস্থা বিচার করে জুলাই মাস থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু করার ভাবনাচিন্তায় রয়েছে কেন্দ্রীয় সরকার। তারই আগে ভিসা পরিষেবা শুরুর পরিকল্পনা।
[আরও পড়ুন: পাঁচদিনে ৪০ হাজারবার সাইবার হানার চেষ্টা চালিয়েছে চিন, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]
সর্বশেষ খবর
-
প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, ড্রয়ারে ভর্তি কন্ডোম! শোরগোল পাণ্ডবেশ্বরে
-
বিশ্বকাপে ডাক পেয়েও খেলতে নারাজ ফরাসি তারকা! কারণ জানলে স্যালুট করবেন
-
সন্দীপনের বাড়িতে জনরোষে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে নিশানা ঋতব্রতের, মৃদুস্বরে তোপ বিজেপিকে
-
রুখতে পারলেন না অমিত শাহও! তামিলনাড়ুর ‘পোস্টার বয়ে’র সঙ্গে বিচ্ছেদে সিলমোহর বিজেপির
-
INDIA জোট ছাড়ল স্ট্যালিনের ডিএমকে, মমতার বৈঠকের আগেই ভাঙন বিরোধী শিবিরে