নিজস্ব সংবাদদাতা, হাওড়া: এবারে বাড়ল কেরোসিনের দামও৷ ভরতুকির বোঝা কমাতে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে ১০ মাসের জন্য কেরোসিনের দাম প্রত্যেক মাসে প্রতি লিটারে ২৫ পয়সা বাড়ানোর অনুমতি দিয়েছে৷ ফলে ২০১৭’র এপ্রিল মাস পর্যন্ত এক লিটার কেরোসিনের দাম এখনকার তুলনায় আড়াই টাকা বেশি হবে৷
২০১১ সালের জুন মাসে কেরোসিনের দাম শেষ বার লিটার প্রতি ২ টাকা ৬৪ পয়সা বেড়ে ছিল৷ তার পাঁচ বছর পর বাড়ানো হল ভরতুকিযুক্ত কেরোসিনের দাম৷ এর ফলে চলতি আর্থিক বছরে কেরোসিনে ভরতুকির পরিমাণ ৭৬০ কোটি টাকা কমবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা৷
দাম বাড়ানোর জন্য চলতি অর্থবর্ষে কেরোসিনের পিছনে সম্ভাব্য ভরতুকির পরিমাণ ৯ থেকে সাড়ে ১২ হাজার কোটি টাকা হবে বলে মনে করা হচ্ছে৷ ফলে দেশের কয়েক কোটি পরিবারের উপর কিছুটা আর্থিক বোঝা চাপবে বলে মনে করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
বাড়িতে ঢুকে আলো নিভিয়ে বিজেপি নেতা ও পরিবারকে মারধর! দলের একাংশই জড়িয়ে? তদন্তে পুলিশ
-
‘ড্রাগনে’র গ্রাসে অরুণাচল! সীমান্ত বিবাদের মাঝেই ৪০০ প্রতিনিধি নিয়ে ভারতে আসছেন জিনপিং
-
৯ বছর সামলেছেন টাটার সাম্রাজ্য, এবার মোদি মন্ত্রিসভায় সেই ক্ষুরধার মস্তিষ্ক?
-
DRDO-র মিসাইল প্রযুক্তি পাবে দেশীয় সংস্থাগুলি, অস্ত্র নির্মাণে আত্মনির্ভর হতে বড় পদক্ষেপ রাজনাথের
-
‘এখন ভালো আছি’, হাসপাতাল থেকে ছুটি পেলেন বুদ্ধজায়া মীরা ভট্টাচার্য