সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে টাকা শেষ? নগদের প্রয়োজন? টাকা জোগাবে ওলা। বাড়িতে গিয়ে রীতিমতো টাকা পৌঁছে দিয়ে আসবে ওলা ক্যাব। গত সোমবার গ্রাহকদের সুবিধার্থে নতুন এই পরিষেবা চালু করল ওলা। একটি বেসরকারি ব্যাঙ্কের সঙ্গে অংশীদারি পরিকল্পনায় এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।
এতদিন অবধি নগদ টাকার জন্য সাধারণ মানুষকে এটিএমের সামনে দাঁড়াতে হত। কিন্তু এবার ওলাই পৌঁছে যাবে গ্রাহকদের কাছে। প্রয়োজনের টাকা নিয়ে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, যে কোনও ব্যাঙ্কের গ্রাহক ইয়েস ব্যাঙ্কের কাছাকাছি থাকা ওলা ক্যাবের থেকে পিওএস টার্মিনাল মারফত ২,০০০ টাকা নগদ তুলতে পারবেন।
দেশের ১০ টি শহরে আপাতত চালু হবে এই পরিষেবা। কিন্তু বাড়ির দরজায় ওলা পৌঁছবে এবং নগদ টাকার জোগান দেবে গৃহকর্তাকে। এসব কি আর বিনামূল্যে মিলবে? আলবাত মিলবে। ওলার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, গ্রাহকদের এই পরিষেবা দিতে কোনও বাড়তি টাকা চার্জ করবে না ওলা।
সর্বশেষ খবর
-
‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’: কেন বন্যপ্রাণের সঙ্গে মানুষের ‘বিরোধিতা’র সম্পর্ক দরকার হল?
-
রক্ষকই ভক্ষক! চেতলায় গ্রাহকের অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা ‘চুরি’, গ্রেপ্তার ব্রাঞ্চ ম্যানেজার
-
এই মূর্তির জন্যই হয় বঙ্গ-কলিঙ্গ যুদ্ধ! প্রতাপাদিত্যর যুদ্ধজয়ের রাধাকৃষ্ণ নবান্ন হেফাজতে
-
‘দুর্বল’ সিআইএসএফের বিরুদ্ধে ধারাবাহিকতাই লক্ষ্য মোহনবাগানের, খেলবেন মিগুয়েল-জেমি?
-
বউদিকে বউ সাজিয়ে ৩ লাখ লোন! ঋণদাতা সংস্থা কিস্তি আদায়ে যেতেই ‘কীর্তি’ ফাঁস, তারপর…