সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে হারাতে পারেন একজনই৷ মন্তব্যটি বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী প্রসাদ যাদবের৷ তাঁর দাবি, আসন্ন লোকসভা নির্বাচনে একজন বিহারিই মোদিকে হারাতে পারেন৷
[শপথ যোগী আদিত্যনাথের, মন্ত্রিসভায় থাকছেন মুসলিম প্রতিনিধিও]
শনিবার নিজের মন্তব্যের সমর্থনে যুক্তিও দিয়েছেন তেজস্বী৷ নীতিশ কুমারকে ২০১৯ লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতার পক্ষে মত দিয়েছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী৷ আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের ছোট ছেলে তেজস্বী বলেছেন, “২০১৯ লোকসভা নির্বাচনে একজন বিহারিই নরেন্দ্র মোদিকে হারাতে পারেন৷” নীতিশ কুমারকে বিরোধীদের প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে তুলে ধরার পক্ষে তেজস্বী৷ নীতিশ কুমারকে ‘চাচা'(কাকা) বলেও সম্বোধন করেন তিনি৷
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপস্থিতিতেই বিধানসভায় এই মন্তব্য করেন তেজস্বী৷ তেজস্বীর এই বক্তব্য শুনেই আরজেডি ও জেডি(ইউ) সদস্যরা হাততালি দিয়ে ওঠেন৷ যদিও নীতিশ কুমারের কাছ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!