সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করি করি করেও যাঁরা করে উঠতে পারেননি তাঁদের জন্য শিয়রে সমন। প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর যোগকে বাধ্যতামূলক করল কেন্দ্র। বুধবার আয়কর আইনের সংশোধনের পর নয়া নির্দেশিকা জারি করে কেন্দ্র জানিয়ে দিল এই সংযোগ করা একান্ত বাধ্যতামূলক। এবং ১ জুলাই থেকেই তা কার্যকর হবে। এতএব এই কাজ করার জন্য হাতে থাকল মাত্র ২ দিন।
[ ‘মীর কোনও দোষ করেননি’, পাশে দাঁড়ালেন তসলিমা ]
এর আগে বাজেট ঘোষণাতেই জানিয়ে দেওয়া হয়েছিল এই দুই কার্ডকে পরস্পরের সঙ্গে সংযুক্ত করতে হবে। ১ জুলাই থেকে দেশে চালু হচ্ছে পণ্য পরিষেবা কর বা জিএসটি। এক কর কাঠামোয় বাঁধা পড়ছে গোটা দেশ। আর আয়কর দেওয়ার ক্ষেত্রে প্যান কার্ড একান্ত জরুরি। প্যান নম্বরের সঙ্গে তাই আধার সংযুক্তিকরণের ভাবনা ভেবেছিল কেন্দ্র। যাতে কোনও ব্যক্তির পরিচয় নিয়ে কোনও সংশয় না থাকে। ভুয়ো প্যান কার্ডের সমস্যাও মেটানোর জন্যও এই পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হয়েছিল। যদিও নানা জটিলতার কারণে এ বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। যেখানে সুপ্রিম কোর্ট জানায়, প্যান ও আধার সংযোগ আংশিক বাধ্যতামূলক। যাঁদের কাছে দুটি কার্ডই আছে, তাঁরা তা অবশ্যই করতে করবেন। যাঁদের কাছে এখনও দুটি কার্ড নেই তাঁদের উপর জোর করা যাবে না।
[ জানেন, অনাথ এই শিশুর জন্য কী করল কলকাতা পুলিশ? ]
তবে বুধবার কেন্দ্র এক নির্দেশিকায় জানিয়েছে, ১ জুলাই থেকে কর কাঠামোয় ব্যাপক রদবদলের ফলে প্যান ও আধার সংযোগকরণ ছাড়া বিকল্প কোনও রাস্তা নেই। পুরনো সময়সীমা অনুযায়ী হাতে আছে আর মাত্র দু’দিন। যাঁরা আয়কর জমা দেন না, তাঁদের ক্ষেত্রেও এ কাজ করা জরুরি। আয়কররে ই-ফাইলিং পোর্টালে গিয়ে (ক্লিক করুন এখানে) আধার ও প্যান সংযুক্তিকরণ করা যাচ্ছে সহজেই।
সর্বশেষ খবর
-
অবিলম্বে স্থগিতাদেশ চাই! গুন্ডাদমন আইন লাগু হওয়ার দিনই হাই কোর্টে মামলা
-
১৭ বছরের সম্পর্কের ইতি, চেন্নাই সুপার কিংসের কোচের পদ ছাড়লেন স্টিফেন ফ্লেমিং
-
‘সরকারি প্রকল্পের জন্য উপাসনাস্থল অধিগ্রহণে আইনি বাধা নেই’, মন্তব্য এলাহাবাদ হাই কোর্টের
-
পুরসভার ইতিহাসে এই প্রথম! সরকারের ঘরে ফিরে যাচ্ছে কাউন্সিলর তহবিলের ১০০ কোটি
-
আর্জেন্টিনাকে কি সত্যিই বাড়তি সুবিধা দিচ্ছে ভিএআর? বিতর্কের মাঝেই সামনে এল পরিসংখ্যান