বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে দিল্লি এসে বিরোধী ঐক্যের সুর বেঁধে দিয়ে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তা আর বেসুরো হওয়ার জায়গা নেই। তাঁর বেঁধে দেওয়া সুরেই যে সংসদের বাদল অধিবেশনেও বিরোধীরা গলা মেলাবে, তা আরও স্পষ্ট করল কংগ্রেস (Congress)। চলতি মাসের মাঝামাঝি অধিবেশন শুরু হবে। সেখানে বিরোধীরা একসুরে অগ্নিপথ, জিএসটি-সহ বেশ কয়েকটি ইস্যুতে সরব হবে।
মমতার অগ্রণী ভূমিকাতেই এখন দেশের বিজেপি বিরোধী দলের নেতারা একসুরে কথা বলছেন। আক্রমণের লক্ষ্য কেন্দ্রের শাসকদল বিজেপি (BJP)। পাছে জোটের ঐক্যে ফাটল না ধরে। কারণ, রাষ্ট্রপতি ভোটকে কেন্দ্র করে বিজেপি বিরোধিতার মহড়া শুরু হয়। আগের তুলনায় অনেকটাই ঐক্যবদ্ধ বিরোধীরা। এবার বাদল অধিবেশন শুরুর আগে কেন্দ্রের বিরুদ্ধে সলতে পাকানোর কাজ চলছে রাজধানীতে। অবিজেপি দলের সাংসদরা একে অপরের সঙ্গে প্রাথমিক কথা বলে রাখছেন। যাতে অধিবেশন চলাকালীন মাঝপথে কোনওভাবেই তাল না কাটে। অভ্যন্তরীণ রাজনীতিতে কিছু ইস্যুতে তিক্ততা তৈরি হলেও প্রকাশ্যেও মুখ খুলছেন না।
[আরও পড়ুন: তুচ্ছ আর্থিক বাধা, হেঁটে কেদারনাথের পথে ঠাকুরনগরের দুই যুবক]
ইদানীংকালে অগ্নিপথ প্রকল্প নিয়ে যুবসমাজে তৈরি হয়েছে ক্ষোভ। সেইসঙ্গে বিজেপির সাসপেন্ড হওয়া মুখপাত্র নূপুর শর্মার (Nupur Sharma) মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। এই দুই ইস্যুর ওপর জোর দেবে বিরোধীরা। সেইসঙ্গে জিএসটি কাউন্সিলের কিছু সিদ্ধান্তের ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়বে। তাতেও প্রভাব পড়বে জনমানসে। তাঁরা বিষয়গুলি নিয়ে সংসদে সরব হবেন।
সর্বশেষ খবর
-
কলকাতায় অপরাধের ‘হটস্পট’ কোনগুলি? ওসিদের কী নির্দেশ দিলেন পুলিশ কমিশনার?
-
সিকিম ঘুরতে যাচ্ছেন পুজোতে? বড় বদল পর্যটনে, জেনে নিন নয়া নিয়ম-নীতি
-
‘৯০ শতাংশ ভোটার সরে যেতে দ্বিধা করবে না’, বিজেপির ‘তৃণমূলীকরণে’ সতর্কবার্তা সংঘ মুখপত্রে
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ছড়াল টলিউড অভিনেত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি! ধৃত ‘প্রাক্তন’ প্রেমিক
-
কলকাতা-হাওড়া পুরভোটে রণকৌশল কী হবে? বৈঠকে তৃণমূলের ঋতব্রত শিবির