Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Greater Hyderabad Municipal Corporation elections

‘যোগী-শাহ যেখানে প্রচার করবেন সেখানেই হারবে বিজেপি’, হায়দরাবাদ নিয়ে কটাক্ষ ওয়েইসির

মহারাষ্ট্রে হারার জন্য গেরুয়া শিবিরকে নিয়ে ব্যঙ্গও করেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৫, ২০২০, ১১:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৫, ২০২০, ১১:১৩

options
link
‘যোগী-শাহ যেখানে প্রচার করবেন সেখানেই হারবে বিজেপি’, হায়দরাবাদ নিয়ে কটাক্ষ ওয়েইসির zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে প্রচার করবেন সেখানেই হারবে বিজেপি। শুক্রবার গ্রেটার হায়দরাবাদ পুরসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর কটাক্ষ করে এই মন্তব্যই করলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)।

এপ্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে হায়দরাবাদের সাংসদ বলেন, ‘আমরা বিজেপির বিরুদ্ধে গণতান্ত্রিক পথে লড়াই করব। তেলেঙ্গানার মানুষও এই রাজ্যে বিজেপির প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধিতে বাধা দেবে বলে বিশ্বাস করি আমরা। যেখানেই অমিত শাহ ও যোগী আদিত্যনাথ প্রচারের জন্য যাবে সেখানেই হারবে বিজেপি।’

[আরও পড়ুন: কৃষক বিক্ষোভের মাঝেই আত্মহত্যা, যোগীরাজ্যে জলাশয় থেকে উদ্ধার চাষির দেহ]

গ্রেটার হায়দরাবাদ পুরসভা নির্বাচনে ১৪৯টি আসনে প্রার্থী দিয়ে ৪৮টিতে জয়ী হয়েছে বিজেপি। তাদের আগে একমাত্র তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (৫৫) রয়েছে। এর জেরে হায়দরাবাদে বিজেপি ঝড় বয়েছে বলে দাবি করছেন অনেকে। যদিও সে কথা মানতে রাজি নন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান ওয়েইসি। উলটে তাঁর দাবি, ‘কোথায় ঝড় বইছে? যদি সত্যিই কোনও ঝড় বইত তা হলে বিজেপি মহারাষ্ট্রের এমএলসি নির্বাচনে হারত না। ওরা বলেছিল ওল্ড হায়দরাবাদে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। কিন্তু, আমার এলাকায় বিজেপি কিছুই করতে পারেনি। আমরা গণতান্ত্রিক স্টাইক করেছি। আগে ৬০টি আসনে লড়াই করে ৪৪ জন কাউন্সিলার নির্বাচিত করেছিলাম। এবার ৫১টি আসনে লড়াই করেও তা ধরে রাখতে পেরেছি।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

তবে বিজেপির শক্তিবৃদ্ধি সম্পর্কে তিনি যে কিছুটা চিন্তায় রয়েছেন তাও বোঝা গিয়েছে ওয়েইসির মন্তব্যে। এপ্রসঙ্গে তিনি জানান, তেলেঙ্গানার মানুষের অনুভূতি সম্পর্কে খুব ভাল ধারণা রয়েছে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের। আশাকরি নিজের দলের ফলাফল নিয়ে পর্যালোচনা করবেন তিনি।

[আরও পড়ুন: জট কাটানোর প্রচেষ্টা জারি, আজ ফের আলোচনার টেবিলে আন্দোলনকারী কৃষক-কেন্দ্র]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.