Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬

গুজরাট উপকূলে ২৩ ভারতীয় মৎস্যজীবীকে আটক করল পাকিস্তান

ধৃত মৎস্যজীবীদের করাচি নিয়ে যাওয়া হয়েছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০১৭, ১১:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০১৭, ১১:৪০

options
link
গুজরাট উপকূলে ২৩ ভারতীয় মৎস্যজীবীকে আটক করল পাকিস্তান zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর থেকে কুলভূষণ যাদবের মতো ইস্যু নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমশ চরছে উত্তেজনার পারদ৷ এমনই পরিস্থিতিতে বুধবার গুজরাট উপকূলে ২৩ জন ভারতীয় মৎসজীবীকে আটক করল পাকিস্তান উপকূলরক্ষী বাহিনী৷

[তেলেনিপাড়ায় উদ্ধার আরও ২ দেহ, ধৃত ঘাট মালিক-সহ ৪]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পোরবন্দরের ‘ন্যাশনাল ফিস ওয়ার্কার্স ফোরাম’-র (এনএফএফ) এক আধিকারিক জানিয়েছেন, পোরবন্দর থেকে মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছিলেন ওই মৎস্যজীবীরা৷ তখনই আন্তর্জাতিক জলসীমার কাছে তাঁদের আটক করে ‘পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি’ (পাক উপকূলরক্ষী বাহিনী)৷ মণীশ লোধারী নামের ওই আধিকারিক আরও জানিয়েছেন যে ধৃত মৎস্যজীবীদের করাচি নিয়ে যাওয়া হয়েছে৷

]ভারতে প্রবেশ করতে তৈরি ১৫০ জেহাদি, অনুমান সেনার]

উল্লেখ্য, চরবৃত্তির অভিযোগে প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিক কুলভূষণ যাদবকে পাকিস্তানে ফাঁসির সাজা শোনানোর ঠিক আগের দিন দুই পাক নাবিকের প্রাণ রক্ষা করেছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। তবে এর প্রতিদান হিসেবে প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিককে ফাঁসির সাজা শুনিয়েছিল পাকিস্তান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.