Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৯ জুলাই ২০২৬

ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন, পাক সেনার নিশানায় ভারতীয় চৌকি

আহত দুই জওয়ান-সহ পাঁচজন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৯, ১৯:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৯, ১৯:৩৭

options
link
ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন, পাক সেনার নিশানায় ভারতীয় চৌকি zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন পাক সেনার। শনিবার সকালে আর এস পুরা এবং রামগড় সেক্টরে বিনা প্ররোচনাতেই গুলি চালায় পাক রেঞ্জার্সরা। তাদের ছোড়া গোলায় আহত হন পাঁচজন। এর মধ্যে বিএসএফের দু’জন জওয়ানও রয়েছেন।

[এবার ব্যাঙ্কে গ্রাহকদের অভাব-অভিযোগ শুনবে রোবট!]

জম্মু-কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘আর এস পুরা এবং রামগড় সেক্টরে শুক্রবার রাত থেকেই গুলি ছুড়ছে পাক সেনা। ঘটনায় দুই জওয়ান ও তিন জন সাধারণ মানুষ আহত হয়েছেন। পাক রেঞ্জাররা মর্টার, অটোমেটিক মেশিনগান থেকে গুলি ছুড়ছে। রাত ১০টা থেকেই প্রায় এক ডজনেরও বেশি ভারতীয় পোস্ট এবং বিভিন্ন গ্রাম লক্ষ্য করে গুলি চালাচ্ছে তারা।’ ইতিমধ্যে পাক সেনার লাগাতার গোলাগুলি বর্ষণে প্রায় ফাঁকা হয়ে গিয়েছে সীমান্তবর্তী গ্রামগুলি। প্রাণ বাঁচাতে বেশিরভাগ মানুষই পালিয়েছেন। শুধু তাই নয়, পাক সেনার গোলাবর্ষণে নষ্ট হয়েছে ফসলও। এমনটাই অভিযোগ গ্রামবাসীদের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[এবার গুগল ডুডলে শ্রদ্ধা বাঙালি মহিলা বিজ্ঞানীকে]

বছরের শুরু থেকেই বিনা প্ররোচনায় বারংবার ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি ছুড়ছে পাক রেঞ্জাররা। কখনও আবার সীমান্তে টহলরত সেনা জওয়ানদের উপর অতর্কিতে হামলা চালিয়ে শিরচ্ছেদ করেছে। যোগ্য জবাব দিয়েছে ভারতও। কিন্তু বারবার দিল্লির পক্ষ থেকে ইসলামাবাদকে জানানো সত্ত্বেও নেওয়া হয়নি কোনও পদক্ষেপ। এর মধ্যে কয়েকদিন আগেই পাক রেঞ্জাররা কেরান সেক্টরের পিম্পল সেনা ছাউনি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। আচমকা হামলা সামলে পালটা গুলি চালায় ভারতও। কিন্তু আচমকাই পাক স্নাইপারদের গুলি ভারতীয় সেনার ৫/৯ গ্রাউন্ড ইউনিটের চার জওয়ানকে আহত করে। আহতদের এয়ারলিফ্ট করে শ্রীনগরে সেনার ৯২-বেস হাসপাতালে নিয়ে যাওয়া হলে আহত রাজেশ খতরিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

[এবার বেনামি সম্পত্তির হদিশ দিলেই মিলবে এক কোটি টাকা!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.