সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা চালানো আত্মহত্যার শামিল। এমনটাই মনে করেন সমাজবাদী পার্টি থেকে বহিষ্কৃত নেতা অমর সিং। ভারত-পাক সম্পর্ক ও আলোচনা নিয়ে এক বক্তব্যে তিনি জানিয়েছেন, চিনের হাতের পুতুল পাকিস্তান। ওই দেশকে কোনও ভাবেই বিশ্বাস করা যায় না। এমনকি সাংস্কৃতিক আদানপ্রদানের ক্ষেত্রেও ইসলামাবাদ মোটেও বিশ্বাসযোগ্য নয়। উল্লেখ্য, ভারত-পাক সম্পর্ক সংক্রান্ত সংসদের স্ট্যান্ডিং কমিটির সদস্য অমর সিং। ভারত-পাক সমপর্ক নিয়ে শীঘ্রই সংসদে একটি রিপোর্ট পেশ করতে চলেছে ওই কমিটি।
[এটিএম থেকে বেরলো মহাত্মা গান্ধীর ছবি ছাড়া ৫০০ টাকার নোট]
সোমবার, কড়া ভাষায় পাকিস্তানের নিন্দা করে অমর সিং বলেন, “পাঞ্জাবে মাদক পাচারের পিছনে রয়েছে পাকিস্তান। বাণিজ্যের নামে সীমান্তে মাদক পাচার করে ওই দেশ। ওই দেশের জন্যই পাঞ্জাব আজ ‘উড়তা পাঞ্জাবে’ পরিণত হয়েছে। চিনের ইশারায় ভারতকে বেকায়দায় ফেলতে সমস্ত রকম চেষ্টা করছে পাকিস্তান। ওই দেশের সঙ্গে সাংস্কৃতিক আদানপ্রদানও আত্মহত্যার শামিল। বলা যায় না তবলায় বিস্ফোরক ও সেতারে বোমা ভরে ভারতে পাঠিয়ে দিতে পারে তারা।” সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে তুলোধোনা করে অমর সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে ছিল ভারত। তা সত্বেও ভারতে জঙ্গি অনুপ্রবেশে মদত দিচ্ছে ইসলামাবাদ।
[ধর্মীয় স্থানের ১০০ মিটারের মধ্যে ‘সাইলেন্ট জোন’! নির্দেশিকা জারি প্রশাসনের]
পাকিস্তানের সঙ্গে আলোচনা করা বৃথা বলে জানিয়ে এক সংবাদ সংস্থাকে দেওয়া বিবৃতিতে অমর সিং বলেন, “রীতি ভেঙে নওয়াজ শরিফের নাতনির বিয়েতে পাকিস্তান গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। তাঁকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণও জানিয়েছিলেন। কিন্তু নির্দোষ কুলভূষণ যাদবকে ফাঁসির সাজা শুনিয়ে তার প্রতিদান দিল পাকিস্তান। চিনের সঙ্গে হাত মিলিয়েছে পাকিস্তান। তাই কোনও ভাবেই ওই দেশকে বিশ্বাস করা যায় না।” প্রসঙ্গত, কুলভূষণ যাদবকে নিয়ে তলানিতে ঠেকেছে ভারত-পাক সম্পর্ক। চলছে চরম চাপানউতোর। ইতিমধ্যে আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদীদের সমর্থন দেওয়ার জন্য পাকিস্তানকে একঘরে করা চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত।
[মেয়ের বিয়েতে বাজনা, দলিতদের কুয়োয় ঢালা হল কেরোসিন]
সর্বশেষ খবর
-
ফোনেই হত ‘ডিল’, রাত নামলেই পৌঁছে যেতেন মহিলারা! গরুমারার হোটেলে দেহব্যবসার চক্র ফাঁস
-
রাহুল নয়, প্রধানমন্ত্রী হবেন বিজয়! টিভিকের প্রচারে চটে লাল কংগ্রেস, ‘অসীম কল্পনা’, কটাক্ষ ডিএমকের
-
‘ছেলে যেন বিচার পায়’, বরুণ বিশ্বাস ‘খুনে’ সাক্ষ্য ৯২ বছরের বাবার, এজলাসেই অঝোরে কান্না
-
‘শুল্কবোমা’, ইরান যুদ্ধের থাবাতেও ভারতের অর্থনীতির স্বপ্নের দৌড়! প্রত্যাশারও বেশি জিডিপি বৃদ্ধি
-
বেআইনি বিলবোর্ড খুলতে পুলিশকে বাধা, অভিষেকের অফিসে তদন্তে লালবাজারের গোয়েন্দা বিভাগ