Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

সন্ত্রাস রফতানি করে পাকিস্তান, কটাক্ষ মোদির

সন্ত্রাসবাদীদের লেখা ভাষণ পাঠ করছেন, শরিফের কড়া সমালোচনা মোদির৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৬, ২০:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৬, ২০:২৮

options
link
সন্ত্রাস রফতানি করে পাকিস্তান, কটাক্ষ মোদির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবাই অপেক্ষায় ছিলেন৷ তিনি কবে বলবেন৷ অবশেষে উরি প্রসঙ্গে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কোনও রাখঢাক না করেই প্রতিবেশী দেশকে আক্রমণ করলেন সরাসরি৷ তাঁর স্পষ্ট কথা, “সন্ত্রাস রফতানি করে পাকিস্তান৷”

এদিন কেরলের কোঝিকোড়ে দলীয় সভায় উরি হামলার কড়া নিন্দা করেন মোদি৷ তিনি জানান, বিশ্বের যেখানেই সন্ত্রাস, সেখানেই প্রতিবেশী দেশের নাম উঠে আসে৷ সন্ত্রাসবাদী তৈরির কারিগর পাক ভূমি৷ সেখানেই আশ্রয় পায় ওসামা বিন লাদেনের মতো সন্ত্রাসবাদী৷

Advertisement

উরিতে ১৮ জওয়ানের শহিদ হওয়ার ঘটনা যে ভারতবাসী ভুলবে না, সেকথা এদিন কেরলে জানিয়ে দেন মোদি৷ তাঁর স্পষ্ট কথা, সন্ত্রাসের কাছে ভারত কোনও দিন মাথা নত করেনি, কোনও দিন করবেও না৷ ভারতীয় সেনাবাহিনী নিয়ে তিনি গর্বিত বলেও জানান৷

এদিন নাম না করে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকেও কটাক্ষ করেন ভারতীয় প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, সন্ত্রাসবাদীদের লেখা ভাষণ পাঠ করছেন৷ আগে বালুচিস্তান-গিলগিট সামলান, তারপর কাশ্মীর নিয়ে কথা বলুন৷আন্তর্জাতিক মহলে পাকিস্তান যতই ভারতের ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করুক, তাতে কোনও লাভ যে হবে না সেকথাও এই ইঙ্গিতে ভালভাবেই বুঝিয়ে দেন মোদি৷

এদিন প্রতিবেশী দেশকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, লড়াইয়ে যদি নামতেই হয় দারিদ্র, বেকারত্ব দূর করার লড়াইয়ে নামুন৷ দেখা যাক, ভারত-পাকিস্তানের মধ্যে কে আগে দেশের দারিদ্র ও বেকারত্ব ঘোচাতে পারে৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.