সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের বিরুদ্ধে একের পর মিথ্যা অভিযোগ তুলে আন্তর্জাতিক মহলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে পাকিস্তান৷ ভারতের বিরুদ্ধে এবার রাষ্ট্রসংঘের দুই আধিকারিককে লক্ষ্য করে ভারী গুলিবর্ষণ চালানোর অভিযোগ তুলল পাক সেনার মিডিয়া শাখা৷ যদিও বৃহস্পতিবার এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন খোদ রাষ্ট্রসংঘেরই মুখপাত্র স্টিফেন দুজারিক৷
[ভারতে হামলার ‘নকল’ ভিডিও প্রকাশ পাকিস্তানের]
পাক সেনার ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (ISPR) বুধবার বিবৃতি দিয়ে জানায়, পাক অধিকৃত কাশ্মীরের ভীমবার জেলায় পাক সেনা যখন রাষ্ট্রসংঘের দুই আধিকারিককে নিয়ে যাচ্ছিল, তখনই অতর্কিতে হামলা চালায় ভারত৷ কিন্তু দুজারিক এদিন স্পষ্ট জানিয়েছেন, রাষ্ট্রসংঘের আধিকারিকদের উপর গুলিবর্ষণের কোনও প্রমাণ মেলেনি৷ কোনও আধিকারিক আহতও হননি৷
BREAKING – Indian Army targets @UN vehicle driven by 2 UN Military officers.
— Pakistan Defence (@defencepk) May 24, 2017
India fires at vehicle of UN Military Observer Group along LOC in Khanjar Sector, carrying officers Major Emmanual and Major Mirko #Pakistan
— Nadeem Malik (@nadeemmalik) May 24, 2017
জানা গিয়েছে, পাক সেনার গাড়িতে করে নিয়ন্ত্রণরেখা সংলগ্ন অঞ্চলে সংঘর্ষবিরতি চুক্তির লঙ্ঘন হয়েছে কি না, দেখতে গিয়েছিলেন ফিলিপিন্সের মেজর ইমানুয়েল ও ক্রোয়েশিয়ার মেজর মিরকো৷ তাঁরা দু’জনেই ‘ইউনাইটেড নেশন মিলিটারি অবজারভার গ্রুপ ইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান’ (UNMOGIP)-এর সদস্য৷ দুই অফিসারই নিরাপদে ও অক্ষত রয়েছেন বলে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন৷
EXCLUSIVE: Pak. claims of India targeting UN Military observer group vehicle is rejected by the UN #NationLovesIndianArmy
— Republic (@republic) May 24, 2017
গত ১৭ মে রাষ্ট্রসংঘে ভারতের বিরুদ্ধে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে ভারত৷ ১৯৭১-এ গঠিত UNMOGIP-র কাজ হল ভারত-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখা৷ যদিও ভারতের দাবি, সিমলা চুক্তির পর UNMOGIP গুরুত্ব হারিয়েছে৷ ৩৮ জন মিলিটারি অবজারভার ও ৭৩ জন সিভিলিয়ান পার্সোনেল সহযোগে গঠিত ওই নজরদারি গোষ্ঠীটির শীর্ষে রয়েছেন সুইডেনের মেজর জেনারেল পার লডিন৷
[মেজর গগৈয়ের প্রশংসায় পঞ্চমুখ সেনাপ্রধান বিপিন রাওয়াত]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ