Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬

প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিককে ফাঁসির সাজা পাকিস্তানের

কুলভূষণের বিরুদ্ধে পাকিস্তানে চরবৃত্তির অভিযোগ রয়েছে৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৯, ১৩:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৯, ১৩:৫৮

options
link
প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিককে ফাঁসির সাজা পাকিস্তানের zoom
ফাইল ছবি
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিককে চরবৃত্তির অভিযোগে সোমবার ফাঁসির সাজা শোনাল পাক আদালত৷ ভারতীয় নাগরিক কুলভূষণের বিরুদ্ধে পাকিস্তানে চরবৃত্তির অভিযোগ উঠেছে৷ গতবছর তাঁকে গ্রেপ্তার করে পাক পুলিশ৷

এদিন পাকিস্তানের ইন্টার পাবলিক রিলেশন (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, “অভিযুক্ত ভারতীয় চর পাক সেনার গোপন তথ্য বেআইনিভাবে হাতিয়ে নেওয়ার চেষ্টায় ছিল৷ তার কোর্ট মার্শালের নির্দেশ হয়েছে৷ আদালত তাকে ফাঁসির সাজা শুনিয়েছে৷” গতবছরের ৩ মার্চ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ৷

Advertisement

ভারত যদিও বারবারই দাবি জানিয়ে এসেছে, কুলভূষণ যাদব একজন প্রাক্তন নৌসেনার অফিসার৷ কিন্তু তাঁর সঙ্গে চরবৃত্তির কোনও যোগ নেই৷ কিন্তু যাদবের মুক্তির দাবি বারবারই জানিয়ে এসেছে ভারত৷ কূটনৈতিক স্তরে অন্তত ছয়বার পাকিস্তানকে আবেদন জানিয়েছে নয়াদিল্লি৷

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.