সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত পাকিস্তান সামরিক সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই বহু জল্পনা তৈরি হয়েছে৷ উরিতে জঙ্গি হামলার বদলা নিতে ভারতীয় সেনাবাহিনীর সফল সার্জিক্যাল স্ট্রাইকের পর বিশ্ব রাজনীতিতে এই তরজা বেশ নজর কেড়েছে৷ সোজাসুজি না হলেও, পাকিস্তানকে পরোক্ষভাবে যে কোনও ধরনের জঙ্গি কার্যকলাপ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ কিন্তু খুব আশ্চর্যভাবেই এতকিছুর পরেও নিজেদের দোষ স্বীকার করতে নারাজ পাক প্রশাসন৷
তাঁদের তরফ থেকে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ভারত যদি কোনওভাবে সিন্ধু জলবণ্টন চুক্তি লঙ্ঘন করে, তবে তাঁরা ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে৷ শুধু তাই নয়, পাক প্রশাসনের তরফ থেকে ভারতের বিরুদ্ধে কম করে ৯০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করার অভিযোগও আনা হয়েছে৷ পাক বিদেশ মুখপাত্র নাফিস জাকাইরা তাঁর বিবৃতিতে জানান, ভারতে পাক শিল্পীদের কাজ করতে দেওয়া হচ্ছে না, এটা খুবই দুঃখজনক ঘটনা৷ জাকাইরা আরও বলেন, কূটনীতির মাধ্যমে ভারত পাকিস্তানকে বিশ্ব রাজনীতি থেকে পৃথক করে রাখার চেষ্টা করছে৷ যেটা খুবই দুঃখজনক৷ পাশাপাশি, ভারত সার্ক সম্মেলনকে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি৷
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!