প্যান কার্ড তৈরির নিয়মে (PAN Card Rules) আসছে বড় বদল। এতদিন শুধুমাত্র আধার কার্ড থাকলেই তৈরি করা যেত প্যান। কিন্তু আর তা হবে না। ১ এপ্রিল থেকে প্যান কার্ড তৈরিতে লাগবে আরও একাধিক নথি।
প্যান কার্ড (PAN Card) হল আয়কর বিভাগ কর্তৃক প্রদত্ত একটি আইডি। এই পারমান্যান্ট অ্যাকাউন্ট নম্বর যাবতীয় আর্থিক লেনদেন, কর জমা দেওয়া, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, লোন নেওয়া-সহ একাধিক কাজে লাগে। যা নম্বর আজীবন একই থাকে। স্বাভাবিকভাবেই বয়স আঠারোর গণ্ডি পেরলেই সকলে প্যান কার্ডের জন্য আবেদন করেন। এতদিন শুধুমাত্র আধার কার্ড জমা দিলেই নির্দিষ্ট সময়ের ব্যবধানে হাতে মিলত প্যান। জানা যাচ্ছে, ১ এপ্রিল থেকে প্যান কার্ডের জন্য আবেদন করতে আধারের পাশাপাশি লাগবে, জন্মের শংসাপত্র, ভোটার আইডি, দশম শ্রেণির মার্কশিট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, বা ম্যাজিস্ট্রেটের দেওয়া হলফনামা মতো যে কোনও একটি নথি।
আরও পড়ুন:
-
জন্মের শংসাপত্র
-
ভোটার আইডি
-
দশম শ্রেণির মার্কশিট
-
ড্রাইভিং লাইসেন্স
-
পাসপোর্ট বা ম্যাজিস্ট্রেটের দেওয়া হলফনামা
এখানেই শেষ নয়। জানা যাচ্ছে, এবার থেকে আধার কার্ডে যা নাম রয়েছে ঠিক সেটাই থাকবে প্যান কার্ডেও। অর্থাৎ কোনও শব্দ যুক্ত বা বাদ দেওয়া যাবে না। আধার কার্ডে যদি নামের ভুল থাকে, প্যানেও তা-ই আসবে। তাই এবার প্যান তৈরি করার আগে আধারে কোনও সমস্যা থাকলে তা ঠিক করতে হবে। শোনা যাচ্ছে, আর্থিক লেনদেনের নিয়মেও হতে পারে বদল। যদিও তা এখনও নিশ্চিত নয়।
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির