সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেনে ধূমপানও নিষেধ। ধরা পড়লে আইনানুগ ব্যবস্থাও নিতে পারে রেল। সেই ট্রেনেই কিনা এলপিজি গ্যাস সিলিন্ডার কাজে লাগিয়ে হল রান্নাবান্না। পুণে-হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেসের এই ঘটনায় কার্যত হতবাক সকলে। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এই কাজের জেরে প্যান্ট্রি কার ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে।
রেল পুলিশের কাছে অভিযোগ আসে পুণে-হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেসে এলপিজি গ্যাস সিলিন্ডার কাজে লাগিয়ে রান্নাবান্না হয়েছে। গত শুক্রবার এই অভিযোগ পায় রেল কর্তৃপক্ষ। এরপরই শুরু হয় তদন্ত। রেল পুলিশের তরফে ওই এক্সপ্রেসের প্যান্ট্রি কার ম্যানেজারকে দোষী সাব্যস্ত করে। শনিবার তাকে গ্রেপ্তারও করা হয়।
[আরও পড়ুন: CPM পরিবারের ছেলে থেকে প্রভাবশালী TMC নেতা, ‘পরোপকারী’ কুন্তলের গ্রেপ্তারি মানতে পারছে না প্রতিবেশীরা]
রেল সূত্রে খবর, ধৃত প্যান্ট্রি কার ম্যানেজার মধ্যপ্রদেশের বাসিন্দা। তিনি ভারতীয় রেলের নির্দিষ্ট নিয়ম লঙ্ঘন করায় গ্রেপ্তারির সিদ্ধান্ত। গ্রেপ্তারির পরই নড়েচড়ে বসে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি। ট্রেনে রান্নাবান্নার জন্য যাতে এলপিজি সিলিন্ডার কাজে না লাগানো হয়, সে বিষয়ে প্রত্যেক দূরপাল্লার ট্রেনের প্যান্ট্রি কার কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। পুণে-হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেসের এই ঘটনায় স্বাভাবিকভাবেই তাজ্জব সকলে। ট্রেনে রান্নাবান্না করতে গিয়ে বড়সড় কোনও বিপদও হতে পারত বলেও মনে করছেন অনেকেই।
[আরও পড়ুন: দিল্লির পর বিহার, সত্তরের বৃদ্ধকে ৮ কিমি ছেঁচড়ে নিয়ে গেল গাড়ি, মৃত্যু ঘিরে চাঞ্চল্য]
সর্বশেষ খবর
-
পাঁচ রঙা পাপড়ি থেকে ‘নমস্তে’, ব্রিকস লোগোর নেপথ্যে লুকিয়ে কোন গল্প?
-
জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিল্লি থেকে সরতেই বিতর্ক! ‘গুজরাট পাকিস্তানে?’, কেন্দ্রের হয়ে সওয়াল পরেশ রাওয়ালের
-
স্বামীর পরকীয়ার ‘বদলা’! ডায়নার সেই ‘রিভেঞ্জ ড্রেস’ নিলামে বিকোবে কোটি কোটি টাকায়
-
পাহাড়ের নীরব বাসিন্দা, গোরালদেরও এবার রেডিও কলার পরিয়ে জঙ্গলে
-
‘আত্মতুষ্টি’তে ইউনাইটেডের বিরুদ্ধে ড্র, লিগ জয়ের স্বপ্নে ধাক্কা খেলেও হাল ছাড়ছেন না ইস্টবেঙ্গল কোচ