Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬

কংগ্রেসের অডিও ক্লিপ নিয়ে উত্তাল সংসদ, উড়ল কাগজের যুদ্ধবিমান

অডিও ক্লিপের সত্যতা নিয়ে রাহুলকে চ্যালেঞ্জ জেটলির।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২, ২০১৯, ১৯:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২, ২০১৯, ১৯:০৯

options
link
কংগ্রেসের অডিও ক্লিপ নিয়ে উত্তাল সংসদ, উড়ল কাগজের যুদ্ধবিমান zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাফালে ইস্যুতে অবশেষে আলোচনার অনুমতি মিলল। কিন্তু, অনুমতি মিললেও আলোচনার থেকে দোষারোপ পালটা দোষারোপের পালাই চলল সংসদে। এদিন সংসদের অধিবেশনের শুরু হওয়ার আগেই নতুন অস্ত্র পেয়ে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। যাতে দেখা গিয়েছিল, গোয়ার এক মন্ত্রী বলছেন রাফালে সংক্রান্ত বেশ কিছু গোপন নথি প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের কাছে আছে। যা ফাঁস হয়ে গেলে অনেক প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে।

এদিন সংসদে এই অডিও টেপ পেশ করতে চান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কিন্তু, শেষ পর্যন্ত তা শোনানোর অনুমতি দেওয়া হয়নি। অধ্যক্ষ সুমিত্রা মহাজন জানিয়ে দেন, এই টেপের সত্যতার দায়িত্ব নিতে হবে রাহুলকে। তবেই এই অডিও টেপ শোনানোর অনুমতি দেওয়া হবে। অরুণ জেটলি রাহুলকে চ্যালেঞ্জ করেন, সাহস থাকলে অডিও টেপের সত্যতার দায় নিক কংগ্রেস সভাপতি। শেষ পর্যন্ত অডিও টেপটি আর শোনাননি কংগ্রেস সভাপতি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[রাফালে মামলায় বিস্ফোরক অডিও টেপ ফাঁস করল কংগ্রেস, চাপে বিজেপি]

এদিন বক্তব্য দিতে উঠে নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করেন রাহুল। গতকালই প্রধানমন্ত্রী একটি সাক্ষাৎকারে বলেছেন, রাফালে ইস্যুতে তাঁকে কেউ কোনও প্রশ্ন করেনি। রাহুল এদিন বলেন, “গোটা দেশ নরেন্দ্র মোদিকে তিনটি প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন, কারা রাফালের চুক্তি বদলে দিল। সেনার তো ১২৬টি যুদ্ধবিমান দরকার ছিল, আপনারা কেন মাত্র ২৬টি যুদ্ধবিমান কিনছেন। তবে, কী সেনার প্রয়োজন কমে গেল। বায়ুসেনা কী আপনাদের জানিয়েছে তাদের অত যুদ্ধবিমানের প্রয়োজন নেই?”

দ্বিতীয় প্রশ্ন অবশ্যই দাম নিয়ে, “ইউপিএ আমলের পাঁচশো কোটির ফাইটার জেট আপনাদের আমলে ১৬০০ কোটিতে কেন কেনা হচ্ছে? প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা এই চুক্তিতে আপত্তি জানিয়েছিলেন, সেই আপত্তি আপনারা মানেননি কেন? “
রাহুলের তৃতীয় প্রশ্ন, “কেন অনিল আম্বানির মতো একজন ব্যর্থ শিল্পপতিকে রাফালের বরাত দেওয়া হল। চুক্তি পাওয়ার দশদিন আগে তৈরি হওয়া সংস্থা কেন বরাত পেল, সরকারি সংস্থা হ্যালকে কেন বঞ্চিত করা হল।”

[ফের পাকিস্তানের মিথ্যাচার ফাঁস করল ভারতীয় সেনা]

এদিন প্রশ্নের জবাব দিতে গিয়ে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, “কিছু মানুষ সত্যিকে স্বীকার করতে চাই না। এটা খুব দুঃখজনক, কংগ্রেসের মতো একটা দলের নেতৃত্বে এমন একজন আছেন যার কমব্যাট এয়ারক্রাফ্ট সম্পর্কে সাধারণ ধারণা নেই। একটা দল, একটা পরিবার আছে যাদের সত্যিকে অস্বীকার করার স্বাভাবিক প্রবণতা আছে। গান্ধী পরিবারের প্রত্যেক সদস্য দুর্নীতিতে জড়িয়ে, বোফর্স, অগস্টা এবং হেরাল্ড মামলায় নাম জড়িয়েছে। রাফালের দাম বাড়া নিয়ে যুক্তি দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ওরা শুধু টাকার হিসেব দেখে, দেশের নিরাপত্তার খেয়াল রাখে না। কংগ্রেস পার্টি দেশের নিরাপত্তার সঙ্গে আপস করেছিল। কংগ্রেস এখন যা বলছে, তাঁর মূল বক্তব্যই সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে।” জেটলি যখন এসব বলছেন তখনই কাগজের তৈরি যুদ্ধবিমান ওড়ালেন কংগ্রেস সাংসদরা। 

রাহুল পালটা দাবি করেন, “সুপ্রিম কোর্ট কখনও বলেনি যে রাফালে মামলায় যৌথ সংসদীয় কমিটি গঠন করা যাবে না। আমাদের একটাই দাবি, আপনারা যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্ত করুন, সব সত্যি প্রকাশ্যে আসবে। আপনাদের ভয় পেতে হবে না। শুধু কমিটি গঠন করুন।” যদিও, রাহুলের এই প্রস্তাব এখনও মেনে নেয়নি সরকার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.