সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিপত্তি এয়ার ইন্ডিয়ায়। এবার মাঝ আকাশেই উড়ানের ভিতর অসুস্থ হয়ে পড়লেন যাত্রী এবং বিমানকর্মীরা। কিন্তু ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, সোমবার লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল উড়ানটি। কিন্তু যাত্রা শুরুর কিছুক্ষণ পরই বিমানের পাঁচ যাত্রী এবং দুই বিমানকর্মী অসুস্থ হয়ে পড়েন। বিমানের মধ্যেই হঠাৎ অচৈতন্য হয়ে পড়েন ওই দুই বিমানকর্মী। এরপরই উড়ানের ভিতর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে বিমানটিকে জরুরি অবতরণ করতে হয়নি। সফলভাবেই উড়ানটি মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় বিমান সংস্থার মেডিক্যাল টিম। তাৎক্ষণিক চিকিৎসা প্রদানের পর তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর তাঁদের কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। অবস্থা স্থিতিশীল থাকায় পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, লন্ডন থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেওয়ার পরই বিমানের ভিতর হঠাৎই পাঁচ যাত্রী এবং দুই বিমানকর্মী অসুস্থ হয়ে পড়েন। কী কারণে এরকম হল, তা আমরা খতিয়ে দেখছি। গোটা বিষয়টি সম্পর্কে অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থাকেও (ডিজিসিএ) অবগত করা হয়েছে।
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা