সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : দেখতে অবিকল পেনের মতো। সঙ্গে রয়েছে একটি ছোট্ট বোতল। যেখানে রয়েছে মাদকটি। বাজারি নাম পেন হুকা। পানের দোকান, মোবাইলের দোকান বা ছোটখাটো স্টেশনারি দোকানে চলছে দেদার বিক্রি। আপাতত স্কুল পড়ুয়ারা মজেছে পেন হুকার নেশাতেই। সম্প্রতি মুম্বইয়ের একটি স্কুল থেকে তা বাজেয়াপ্তও করা হয়েছে। হাতেনাতে ধরা পড়েছে নবম শ্রেণির এক স্কুলপড়ুয়াও।
স্কুল পড়ুয়াদের লাগামছাড়া রোজনামচা ক্রমেই চিন্তার ভাঁজ বাড়াচ্ছে বাবা-মায়ের কপালে। যেমন মুম্বইয়ের এই স্কুলের ঘটনাটি। স্কুল শিক্ষক ওই ছাত্রের বাবা-মাকেও বিষয়টি জানিয়েছেন। তবে এর বেশি বলতে চাননি তিনি।
৫০০ টাকা দিলেই মিলছে এই পেন হুকা। রয়েছে বিভিন্ন ফ্লেভারও। তার জন্য অবশ্য দিতে হবে অতিরিক্ত টাকা। বিশেষজ্ঞরা বলছেন, এই পেন হুকায় যে নিকোটিনটি রয়েছে তা সিগারেটের চেয়েও ভয়ঙ্কর। আন্ধেরি পুলিশের আধিকারিক প্রবীণকুমার পাতিল জানান, “আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছি। কেউ ধরা পড়লে কঠিন শাস্তির মুখে পড়তে হবে।”
সর্বশেষ খবর
-
‘ধর্ষিতা মানেই জীবন শেষ নয়,’ ফের ‘পদ্মাবত’-এর জহর ব্রতর বিরোধিতা, কটাক্ষের শিকার স্বরা
-
আকাশে ওড়ার পরই ইঞ্জিন বিকল! গোয়ায় জরুরি অবতরণ দিল্লিগামী ইন্ডিগো বিমানের
-
‘ছেলেরা দেখেছে, তুমি লড়াই ছাড়োনি’, মেসিকে নিয়ে ‘গর্বিত’ স্ত্রী আন্তোনেল্লা, প্রয়াত বাবাকে স্মরণ মায়ের
-
স্বচ্ছ ‘বাংলা’ অভিযান! আজ থেকে রাস্তায় থুতু-প্রস্রাবে জরিমানা, জেনে নিন কীসে কত
-
তীর্থযাত্রায় বেরিয়ে আর ফেরা হল না, হরিয়ানা এক্সপ্রেসওয়েতে ট্রাক-ভ্যানের সংঘর্ষে মৃত ৬
