সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার রাত থেকেই বাড়তে পারে পেট্রল-ডিজেলের দাম৷ বিভিন্ন সংস্থাগুলি আজই এ বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসছে৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেল পিছু ৫৫ ডলার হওয়ায় ভারতেও তার প্রভাব পড়তে পারে আশঙ্কা৷ রাষ্ট্রীয় তেল সরবরাহকারী সংস্থাগুলি পেট্রল-ডিজেলের দাম বাড়াতে পারে বলে সূত্রের খবর৷
প্রতি মাসে সাধারণত দু’বার করে আন্তর্জাতিক বাজারে তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতেও পেট্রল-ডিজেলের দাম ওঠানামা করে৷ প্রতি মাসের ১৫ ও ৩০-৩১ তারিখ তেলের দামের পুনর্মূল্যায়ণ হয়৷ তবে ডলারের নিরিখে টাকার দাম ওঠানামার উপরেও পেট্রল-ডিজেলের দাম বাড়বে না কমবে তা নির্ভর করে৷ এখন প্রতি ডলারে টাকার দাম দাঁড়িয়েছে ৬৭ টাকা৷
‘অর্গানাইজেশন অফ পেট্রলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি’জ প্রতি দিন অপরিশোধিত তেলের বরাদ্দ কমিয়ে ১.২ মিলিয়ন ব্যারেল করেছে৷ ২০০৮ সালের পর এই প্রথম তেলের বরাদ্দ কমানো হল রেকর্ড পরিমাণে৷ এর জেরে আগামী ৩-৪ মাসের মধ্যে এ দেশে পেট্রলের দাম বাড়তে পারে৷ লিটার প্রতি সর্বোচ্চ ৭ টাকা করে বাড়তে পারে পেট্রল-ডিজেলের দাম৷
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’