সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ খানিকটা দাম কমল পেট্রল ও ডিজেলের। তবে দেশের সর্বত্র পেট্রলের দাম একই হারে কমেনি। কোথাও দাম কমেছে ১১ পয়সা, কোথাও ১৪ পয়সা। একইভাবে দাম কমেছে ডিজেলেরও।
দেশের মেট্রো শহরগুলিতে বৃহস্পতিবার ১১-১৪ পয়সা দাম কমেছে পেট্রলের। ডিজেলের দাম কমেছে ১০ থেকে ১৪ পয়সার মধ্যে। কলকাতা ও দিল্লিতে পেট্রলের দাম কমেছে ১১ পয়সা। মুম্বইয়ে ১৪ পয়সা ও চেন্নাইয়ে ১২ পয়সা দাম কমেছে পেট্রলের। ডিজেলের দাম কলকাতা, দিল্লি ও চেন্নাইয়ে কমেছে ১০ পয়সা। মুম্বইয়ে ডিজেলের দাম কমেছে ১৪ পয়সা।
[ গরুদের জন্য তৈরি করতে হবে আলাদা দপ্তর, আজব দাবি মধ্যপ্রদেশের মন্ত্রীর ]
আজ দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম থাকবে ৭৬.১৬ টাকা। ডিজেলের দাম থাকবে ৬৭.৬৮ টাকা। কলকাতায় আজ পেট্রলের দাম ৭৮.৮৩ টাকা থাকবে। ডিজেলের দাম থাকবে ৭০.২৩ টাকা। তবে দাম কমলেও কলকাতা ও দিল্লির থেকে মুম্বইয়ে বেশিই থাকবে পেট্রল ও ডিজেলের দাম। মুম্বইয়ে আজ পেট্রলের দাম থাকবে ৮৩.৯২ টাকা। ডিজেলের দাম থাকবে ৭১.৯৯ টাকা। চেন্নাইয়ে পেট্রলের দাম ৭৯.০৪ টাকা ও ডিজেলের দাম ৭১.৪৪ টাকা থাকবে।
[ রোগী চিকিৎসাধীন, অথচ পরিবারকে দেহ হস্তান্তর করল হাসপাতাল ]
গত ২১ দিন ধরে দাম কমছে পেট্রল ও ডিজেলের। পেট্রলের দাম দিল্লিতে কমেছে ১.৫৩ টাকা। ডিজেলের দাম কমেছে ১.৫২ টাকা। গত ১ জুন দিল্লিতে পেট্রলের দাম ছিল ৭৮.২৯ টাকা। মুম্বইয়ে ছিল ৮০.৯২ টাকা, কলকাতায় ৮৬.১০ টাকা ও চেন্নাইয়ে ৮১.২৮ টাকা ছিল। একই ভাবে মাসের শুরুতে ডিজেলের দাম ছিল দিল্লিতে ৬৯.২০ টাকা, মুম্বইয়ে ৭১.৭৫ টাকা, কলকাতায় ৭৩.৬৭ টাকা ও চেন্নাইয়ে ৭৩.০৬ টাকা। সেই তুলনায় মাসের শেষে তেলের দাম অনেকটাই কমেছে।
পেট্রল ও ডিজেলের দাম বাড়া শুরু হয়েছিল মে মাস থেকে। তখন থেকে প্রায় ৩.৭৪ থেকে ৪ টাকা বেড়ে গিয়েছিল পেট্রলের দাম। পাল্লা দিয়ে বেড়েছিল ডিজেলের দাম। লিটার প্রতি ডিজেলের তখন দাম বেড়েছিল ৩.২৩ থেকে ৩.৬২ টাকা। দেশের চারটি মেট্রো শহরেই দাম বেড়েছিল তেলের।
সর্বশেষ খবর
-
মার্কিন প্রেমিকাকে খুন করে পালানোর ছক! জার্মানির বিমানবন্দরে গ্রেপ্তার ভারতীয় ছাত্র
-
তরুণীকে ঠোঁটঠাসা চুম্বনকাণ্ডে উদিত নারায়ণকে খোঁচা শানুর! বললেন, ‘কাউকে চুমু খাইওনি…’
-
নেতাজির আদর্শে জেন জি-র নতুন দল ‘আজাদ হিন্দ পার্টি’, মেন্টর প্রপৌত্র চন্দ্র বসু
-
রাশিয়ায় ভয়ংকর ড্রোন হামলা ইউক্রেনের! কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, ছড়াল আতঙ্ক
-
কপার-টি থাকা সত্ত্বেও গর্ভে সন্তান! কতটা নিরাপদ এই প্রেগন্যান্সি?