সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে আগামী ১৫ নভেম্বর পেট্রোলিয়াম ডিলাররা ধর্মঘট ডেকেছেন৷ আর তারই জেরে একদিন দেশের সব পেট্রোল পাম্প বন্ধ থাকবে বলে জানা গিয়েছে৷ দেশের পেট্রোলিয়াম ডিলাররা গত দু’দিন ধরে কোনও তেল ক্রয় করেনি বলে জানা গিয়েছে৷ আর এর জেরেই কমে যেতে পারে পেট্রোলের জোগান৷
কনসরটিয়াম অফ ইন্ডিয়ান পেট্রোলিয়াম ডিলারসের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহে কিছু সময়ের জন্য পেট্রোল পাম্পগুলি থেকে পেট্রোল দেওয়া হবে৷ কিন্তু রবিবার বা আরও সরকারি ছুটির দিনগুলিতে পেট্রোল বিক্রি বন্ধ থাকবে৷ পেট্রোলিয়ামজাত দ্রব্য বিক্রির ক্ষেত্রে পর্যাপ্ত পরিমান কমিশন না বাড়ানোর জন্যই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সিআইপিডি’র পক্ষ থেকে৷ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পেট্রোল এবং ডিজেলে লিটার পিছু আগে সংস্থার কমিশন ছিল যথাক্রমে ৪ টাকা এবং ৩ টাকা৷ ইউপিএ আমলে সেই কমিশন লিটার পিছু ২.১৫ এবং ১.২৮ টাকা বাড়ানো হয়েছিল৷
আর কমিশন না বাড়ার ফলেই সমস্যার মুখোমুখি হচ্ছে সংস্থা৷ আর সমস্যার সমাধান খুঁজতেই ধর্মঘটের সিদ্ধান্ত৷
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী