সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন আর পিছু ছাড়ছে না জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের৷ একের পর এক ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই বেশ উত্তপ্ত পরিস্থিতি বিশ্ববিদ্যালয় চত্ত্বরে৷ আর এবার এক পিএইচডি স্কলারের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে আবারও খবরের শিরোনামে জেএনইউ৷
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ঘর থেকে জে আর ফিলেমন নামের এক ছাত্রর পচা-গলা দেহ উদ্ধার করা হয়৷ ব্রহ্মপুত্র হস্টেলের ১৭১ নম্বর ঘরের বাসিন্দা ওই মণিপুরি ছাত্র বিশ্ববিদ্যালয়ে গবেষণারত ছিলেন৷ তিন দিন ধরে তাঁকে কেউ হস্টেলে দেখতে পর্যন্ত পাননি৷ কিন্তু হঠাৎই মঙ্গলবার তাঁর ঘর থেকে পচা গন্ধ আসতে থাকলে সন্দেহ হয় ছাত্রদের৷ এরপর হস্টেল কর্তৃপক্ষ দরজা ভেঙে ফিলেমনের মৃতদেহ উদ্ধার করে৷ ঠিক কী কারণে মৃত্যু হল ছাত্রটির, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে৷ ছাত্রর মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ৷
অন্যদিকে গত ১৫ অক্টোবর থেকে নিখোঁজ জেএনইউ’র ছাত্র নাজিব আহমেদকে খুঁজে পেতে দিল্লি পুলিশের বিশেষ দল গঠিত হল৷ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নির্দেশেই এই দল গঠিত হল বলে জানা গিয়েছে৷ নাজিবকে খুঁজে দেওয়ার পুরস্কার হিসাবে এক লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে দিল্লি পুলিশের পক্ষ থেকে৷
সর্বশেষ খবর
-
দাউদ ইব্রাহিমের হাড়হিম হুমকি, ‘তোর খেলা শেষ’, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত
-
ভেঙে খানখান সাধের দল! ‘বিদ্রোহী’দের ফেরাতে জনে জনে ফোন করছেন মমতা
-
গেট খুললেই জুতোর বাড়ি! প্রতারণার অভিযোগে দুর্গাপুরে তৃণমূলের নেতার বাড়ির সামনে ধরনা
-
অতি ঘনিষ্ঠতাতেই ভাঙছে সেতু! সম্পর্ক বাঁচাতে দূরত্ব প্রয়োজন, বলছেন মনোবিদরা
-
একমাসে দু’বার মাইনে! অভিনব আইডিয়া উদ্যোগপতির, কতটা উপকৃত হবেন কর্মীরা?