সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে দক্ষিণ আফ্রিকার বাসিন্দা৷ কিন্তু ক্রিকেটের সৌজন্যে বহুদিন ধরেই ভারতে আনাগোনা৷ এত বৈচিত্র এই দেশে তাও সবাই একসূত্রে জড়িত৷ এখানে ঐতিহ্যের উপর আস্থা রয়েছে৷ রয়েছে ভবিষ্যতের উপর বিশ্বাস৷ সেই কারণেই ভারতকে এতটা ভালবেসে ফেলেছেন জন্টি রোডস৷ এই দেশকে ভালবেসেই নিজের মেয়ের নাম রেখেছিলেন ‘ইন্ডিয়া’৷ রবিবারই ছিল তাঁর প্রিয় ‘ইন্ডিয়া’র জন্মদিন৷ মেয়ের সঙ্গে নিজের একটি ছবি টুইটারে পোস্ট করেছিলেন জন্টি৷
[8৫-এ পা শচীনের, জন্মদিনে রইল মাস্টার ব্লাস্টারের কিছু অজানা তথ্য]
Happy Birthday baby India; 2 today #landofyourbirth pic.twitter.com/RGVxmXRjRv
— Jonty Rhodes (@JontyRhodes8) April 23, 2017
তবে মেয়ের জন্মদিনের পোস্টে এই প্রতিক্রিয়াটি পাবেন, তা বোধহয় তিনি প্রত্যাশাই করেননি৷ কারণ তাঁর প্রিয় ‘ইন্ডিয়া’র জন্য শুভেচ্ছাবার্তা লিখেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ‘ইন্ডিয়া’কে ইন্ডিয়ার তরফ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি৷
Happy birthday to India, from India. 🙂 https://t.co/DbOZFEKLe9
— Narendra Modi (@narendramodi) April 23, 2017
[দুর্ঘটনার কবলে হিরণের গাড়ি, রক্ষা পেলেন অভিনেতা]
বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ভারতের প্রধানমন্ত্রী৷ এর জন্য সুনামও রয়েছে তাঁর৷ ইতিমধ্যেই বিশ্বের তাবড় তাবড় সব নেতাকে পিছনে ফেলে ইনস্টাগ্রামে জনপ্রিয়তম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সম্প্রতি বার্সন-মারস্টেলার নামের সংস্থার এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে৷ একই সংস্থা গত ফেব্রুয়ারি মাসে জানিয়েছিল, বিশ্বনেতাদের মধ্যে মোদিকেই সবচেয়ে বেশি মানুষ ফেসবুকে ‘ফলো’ করেন৷ কেন? তা ভারতীয় প্রধানমন্ত্রী মোদির এই সাম্প্রতিক সৌজন্যবোধেই স্পষ্ট৷
[চার হাত এক হবে, যদি পাত্র হয় বামপন্থী…]
সর্বশেষ খবর
-
মূত্রনালিতে আটকে হেয়ার পিন! মুর্শিদাবাদ মেডিক্যালে নজিরবিহীন অস্ত্রোপচার বছর তেইশের যুবকের
-
মেয়ে ‘খুনি’, হৃদরোগে আক্রান্ত সিয়ার বাবা! মা বলছেন, ‘ওকে মৃত্যুদণ্ড দিক…’
-
দুর্যোগ কাটতেই তারাতলায় ফের উদ্ধারকাজ শুরু, নাইট ভিশন ক্যামেরায় চলছে তল্লাশি
-
‘৫ জন থাকলেও ধর্মতলায় যাব’, ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় ঘোষণা মমতার
-
সিএবিতে ফের নাটক! অ্যাপেক্স সদস্যের আচমকা ইস্তফা চাপ বাড়াল সহ-সভাপতির উপর