সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেষ্টার ত্রুটি রাখেনি কেউই। না সরকার, না চিকিৎসকরা। তবুও করোনার থাবায় চলে গিয়েছে বহু মানুষের প্রাণ। তাঁদের কথা বলতে গিয়ে এবার ভেঙে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। গলা ধরে এল তাঁর। অবশ্য চোখে জল আসার আগেই নিজেকে সামলে নিয়েছেন মোদি। অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াইটা এখনও বাকি। আর ‘ক্যাপ্টেন’ যদি ভেঙে পড়েন তাহলে অন্য যোদ্ধাদের মনোবলে আঘাত লাগতে পারে। সেকথা ভেবেই হয়তো।
Reviewing COVID-19 situation in Kashi with doctors and frontline workers working there. https://t.co/eIg562g009
Advertisement— Narendra Modi (@narendramodi) May 21, 2021
শুক্রবার নিজের লোকসভা কেন্দ্র বারাণসীর (Varanasi) চিকিৎসকদের সঙ্গে কোভিড নিয়ে কথা বলছিলেন মোদি। চিকিৎসকদের উদ্দেশে তিনি বলছিলেন,”এই মারণ ভাইরাস আমাদের কাছ থেকে আমাদের প্রিয়জনদের কেড়ে নিয়েছে। যারা যারা এই ভাইরাসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা…” বলতে বলতেই গলা ভারি হয়ে আসে প্রধানমন্ত্রীর। কান্না যেন ভিতর থেকে ঠেলে বেরিয়ে আসছিল। পরক্ষণেই নিজেকে সামলে নিলেন ‘৫৬ ইঞ্চি’। করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন ওয়ার্কারদের প্রশংসা শুরু করলেন তিনি। কীভাবে সীমিত ক্ষমতা নিয়ে চিকিৎসকরা লড়াই করছেন, তা দৃষ্টান্ত হয়ে থাকবে, বললেন প্রধানমন্ত্রী। মনে করিয়ে দিলেন, সদিচ্ছা থাকলে কোনও বাধাই বাধা হতে পারে না।
[আরও পড়ুন: অতিমারীতে অনাথ শিশু, বৃদ্ধ এবং মহিলাদের দিকে বিশেষ নজর, নয়া নির্দেশিকা কেন্দ্রের]
বারাণসীর চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, আমাদের মিলিত লড়াইয়ে এই মহামারীকে (CoronaVirus) অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছি আমরা। তবে, লড়াই এখনও অনেক বাকি। প্রধানমন্ত্রী বলেন, অদৃশ্য এবং রূপ পরিবর্তনকারী ভাইরাসের বিরুদ্ধে লড়তে আমাদের টিকাকরণকে গণ আন্দোলনে পরিণত করতে হবে। যেখানেই ব্যাধি, সেখানেই উপাচার পৌঁছে দিতে হবে। আমাদের এই লড়াইয়ে একটা নতুন চ্যালেঞ্জ ‘ব্ল্যাক ফাঙ্গাস’ সামনে এসে দাঁড়িয়েছে। আমাদের এখন থেকেই এই মারণ রোগের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নিতে হবে এবং সমস্তরকম সতর্কতামূলক পদক্ষেপ করতে হবে।
সর্বশেষ খবর
-
শ্যামাপ্রসাদের জন্মদিনে পতাকা উত্তোলনের সময় মর্মান্তিক ঘটনা, মৃত্যু বিজেপি কর্মীর!
-
বারুইপুর কাণ্ডে জিরো টলারেন্স, এবার যুক্ত হল গণধর্ষণের ধারাও, পুলিশ হেফাজতে দুই
-
এবার ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপ, চূড়ান্ত দিনক্ষণও! বাংলাদেশে যাবেন রোহিত-কোহলিরা?
-
আমেরিকায় কোয়েলের পরনে শাড়ি, ভারী গয়না! শুটিং নয়, নিজেই জানালেন বিদেশ পাড়ির কারণ
-
‘পণের জন্য বেল্ট দিয়ে মার’, দিল্লিতে বিয়ের দু’মাসের মাথায় বধূর ‘অস্বাভাবিক’ মৃত্যুতে অভিযোগ মায়ের