Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬
PM Modi

নিউজিল্যান্ড থেকে শোকবার্তা, ভিয়েতনামে ১৫ ভারতীয় পর্যটকদের মৃত্যুতে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী মোদি

স্বজনহারাদের উদ্দেশে উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর বার্তা, তাঁরা যেন ভিয়েতনামে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখেন। এই কঠিন সম্ভাব্য সবরকম সহায়তা প্রধান করছে দূতাবাস।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ২১:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ২১:২১

options
link
নিউজিল্যান্ড থেকে শোকবার্তা, ভিয়েতনামে ১৫ ভারতীয় পর্যটকদের মৃত্যুতে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী মোদি zoom
ভিয়েতনামে ১৫ ভারতীয় পর্যটকদের মৃত্যুতে শোকপ্রকাশ মোদির।

ভিয়েতনামে মর্মান্তিক দুর্ঘটনায় শনিবার মৃত্যু হয়েছে ১৫ জন ভারতীয় পর্যটকের। এই ঘটনা জানতে পেরে নিউজিল্যান্ড সফর থেকে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি স্বজনহারাদের উদ্দেশে উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর বার্তা, তাঁরা যেন ভিয়েতনামে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখেন। এই কঠিন সম্ভাব্য সবরকম সহায়তা প্রধান করছে দূতাবাস।

দুর্ঘটনার খবর পাওয়ার পর শনিবার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছে ভারতীয় পর্যটক বোঝাই নৌকায় মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমি মর্মাহত। কঠিন এই সময়ে ভারতীয় দূতাবাস এবং কনস্যুলেটগুলি সব ধরনের সম্ভাব্য সহায়তা প্রদান করছে। আমাদের আধিকারিকরা ভিয়েতনাম প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখেছেন। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। ঈশ্বর তাঁদের এই দুঃখ সহ্য করার শক্তি দিন। পাশাপাশি আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করি।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, শনিবার পর্যটক বোঝাই নৌকা ডুবে ভয়ংকর দুর্ঘটনা ঘটে ভিয়েতনামে। দেশটির ফু কুওক দ্বীপে বেড়াতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন অন্তত ১৫ জন ভারতীয় নাগরিক। ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে এই তথ্য প্রকাশ্যে আনা হয়। জানা যায়, দুর্ঘটনার সময় স্পিডবোটটিতে ৩২ জন ভারতীয় পর্যটক এবং চারজন নাবিক ছিলেন। ভিয়েতনামের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হন মে রুট নগোই দ্বীপ থেকে প্রায় ৪০০ মিটার দূরে উল্টে যায় নৌকাটি। আশপাশে থাকা পর্যটকদের অন্যান্য নৌকাগুলি দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ও উদ্ধারকাজে যোগ দেয়। এক নৌকা চালকের দাবি, দুর্ঘটনার ৫ মিনিট পর তিনি সেখানে পৌঁছন এবং উলটে যাওয়া নৌকা থেকে কয়েকজন যাত্রীকে উদ্ধার করেন। উল্টে যাওয়া নৌকাটির ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়ে।

দুর্ঘটনার সময় স্পিডবোটটিতে ৩২ জন ভারতীয় পর্যটক এবং চারজন নাবিক ছিলেন।

এই দুর্ঘটনার কথা এক্স হ্যান্ডেলে প্রকাশ্যে এনেছে ভারতীয় দূতাবাস। যেখানে বলা হয়েছে, ‘ভিয়েতনামের ফু কুওক দ্বীপে ভারতীয় পর্যটক বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে।’ মর্মান্তিক এই দুর্ঘটনায় ভারতীয় নাগরিকদের সহায়তার জন্য হো চি মিন সিটিতে অবস্থিত ভারতীয় কন্স্যুলেট জেনারেল এবং হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে কন্ট্রোলরুম খোলা হয়েছে। দূতাবাসের তরফে জানানো হয়েছে, যে কোনও সহায়তার জন্য নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। যেগুলি হল, +84362817930, +84915523714 এবং +84334520414। পাশাপাশি হ্যানয়ের দূতাবাসে যোগাযোগ করা যাবে +84913089165 এই নম্বরে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.