সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক মজবুত করতে প্রায় গোটা পৃথিবী ঘুরে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর দৌত্যে শুধু যে ভারতের উপকার হবে তাই নয়, একই সঙ্গে উপকৃত হবে প্রতিবেশী দেশগুলিও৷ শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রীলঙ্কার এক স্টেডিয়াম উদ্বোধন করার সময় এ কথা জানালেন তিনি৷
শ্রীলঙ্কার জাফনায় দুরিয়াপ্পা স্টেডিয়ামটির সংস্কারের জন্য অর্থ সাহায্য করেছে ভারত৷ ১৯৯৭ সালের পর থেকে সংস্কারের অভাবে পড়েছিল স্টেডিয়ামটি৷ প্রায় ৭ কোটি টাকা খরচ করে সেটিকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলে ভারত সরকার৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি সিরিসেনা৷ এই উপলক্ষ্যেই মোদি বলেন, শ্রীলঙ্কাকে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ এক দেশ হিসেবেই তিনি দেখতে চান৷ শুধু অর্থনৈতিক স্বনির্ভর একটি দেশই নয়, জাতীয় ঐক্য, সংহতিও যেন সে দেশে বিরাজ করে তাও চান তিনি৷ অধিবাসীদের সকলের জন্য সমান সুযোগ ও সমান মর্যাদা যেন থাকে এমনটিই চান তিনি৷ সেই সঙ্গে তাঁর স্পষ্ট বার্তা, দুটো দেশের সরকারের মধ্যে শুধু সুসম্পর্ক থাকবে এমনটা তিনি মনে করেন না৷ বরং দুই দেশের অধিবাসীদের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানের সম্পর্ক গড়ে উঠবে এমনটাই তাঁর কাম্য৷ আর এই প্রসঙ্গেই তাঁর বক্তব্য, ভারতের অর্থনৈতিক সমৃদ্ধিতে উপকৃত হবে প্রতিবেশী দেশগুলিও৷
আসন্ন এনএসজি সম্মেলনে পরমাণু ক্লাবে ভারতের যোগ দেওয়া একরকম নিশ্চিত৷ এরফলে অর্থনৈতিক উন্নত দেশগুলির সঙ্গে এক সারিতে চলে আসবে ভারত৷ এই অর্থনৈতিক সমৃদ্ধি প্রতিবেশী দেশগুলির ঈর্ষার কারণ হতে পারে৷ ইতিমধ্যেই চিন এ প্রসঙ্গে তুলেছে৷ পরমাণু ক্লাবে প্রবেশে পাকিস্তানর সঙ্গে ভারতের প্রতিযোগিতা বাড়বে বলে উদ্বেগ প্রকাশ করেছে চিন৷ একই অভিযোগ যাতে অন্যান্য দেশও না আনতে পারে তাই প্রতিবেশী দেশগুলির সঙ্গে দৌত্য চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী৷ ভারতের উন্নতিতে যে প্রতিবেশী দেশেরও উন্নতির সম্ভাবনা আছে, এদিন তাঁর বক্তব্যে সে ইঙ্গিতই দিয়ে রাখলেন মোদি৷
সর্বশেষ খবর
-
তফসিলি জাতিভুক্ত এবিভিপি নেতা নিখিলকে মারধর, কুকথা! রিপোর্ট চাইল এসসি কমিশন
-
কামব্যাক সঞ্জু-বুমরাহর, আফগানদের বিরুদ্ধে ঘোষিত ভারতের টি-২০ দল, জায়গা হল বৈভবের?
-
মহুয়াকে ‘গো ব্যাক’, গাড়িতে চড়-চাপড়, কালো পতাকায় দফায় দফায় বিক্ষোভ! তুমুল উত্তেজনা চাপড়ায়
-
প্রকৃতির রুদ্ররূপ, নেপালে বিপর্যয় এবং জরুরি কিছু প্রশ্ন
-
সাড়ে ৬ কোটিতে মিলবে না ছাড়! ২২ হাজার কোটির ঋণ মকুব মামলায় নয়া চাপে সুভাষ চন্দ্র