Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

মায়ের আবদার রেখে সদ্যোজাতর নামকরণ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর ফোন আর চিঠি পেয়ে প্রায় বাক্যহারা ওই দম্পতি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩০, ২০২০, ১৪:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩০, ২০২০, ১৪:৩৬

options
link
মায়ের আবদার রেখে সদ্যোজাতর নামকরণ প্রধানমন্ত্রীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানের নামকরণ নিয়ে সব মা-বাবাই ভাবনাচিন্তা করেন৷ তবে মিরজাপুরের এক দম্পতি যা করেছিলেন তা বেশ চমকপ্রদ৷ সোজা প্রধানমন্ত্রীর কাছেই চিঠি লিখেছিলেন তাঁরা৷ তাঁকেই অনুরোধ করেছিলেন মেয়ের নামকরণের জন্য৷ আর তাঁদের চমকে দিয়ে ফোন করে স্বয়ং প্রধানমন্ত্রীই ঠিক করে দিলেন তাঁদের সদ্যোজাত কন্যাসন্তানের নাম৷

গত আগস্টে কন্যাসন্তানের জন্ম দেন বিভা সিং৷ মেয়ের নাম খুঁজতে খুঁজতে শেষমেশ প্রধানমন্ত্রীর দ্বারস্থ হন তিনি৷ মূলত প্রধানমন্ত্রীকে নামকরণের আবদার জানিয়ে চিঠি লেখেন তিনিই৷ সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রীর অফিসের ঠিকানায় তা পোস্ট করে দেন তাঁর স্বামী ভরত সিং৷ ভরতের দাবি, এর কিছুদিন পরই খোদ প্রধানমন্ত্রী তাঁকে ফোন করে মেয়ের নাম জানান৷ নমোর ইচ্ছেতেই তাঁদের মেয়ের নাম রাখা হয় বৈভবী৷

Advertisement

যদিও ভরতের গ্রামের লোকেরা তাঁর এ কথা বিশ্বাস করেননি৷ এরপর প্রধানমন্ত্রীর অফিসে ফের চিঠি দেন ভরত৷ জবাবে দফতর থেকে তাঁর মেয়ের নামকরণের কথা জানিয়ে একটি চিঠিও পাঠানো হয়৷ প্রধানমন্ত্রী ওই দম্পতিকে শুভেচ্ছা, অভিনন্দন জানান৷ সেইসঙ্গে মেয়েই যে ভবিষ্যতে মা-বাবার শক্তি হয়ে উঠবে তাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রীর ফোন আর চিঠি পেয়ে প্রায় বাক্যহারা ওই দম্পতি৷

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.