Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ২৬ জুন ২০২৬

কেদারনাথ দর্শনে ভিআইপি সংস্কৃতি হটানোর বার্তা মোদির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনার উপর পাক হামলার ঘটনায় ক্রমশ চড়েছে বিরোধিতার সুর৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে একের পর এক তোপ দাগছেন বিরোধীদলের নেতারা৷ এই পরিস্থিতিতেই বুধবার কেদরানাথ দর্শন করলেন মোদি৷ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই এদিন কেদারনাথ মন্দিরে পা রাখেন প্রধানমন্ত্রী৷ পরনে বাদামি লং কোট৷ গলায় লাল স্কার্ফ জড়ানো৷ চোখে কালো চশমা৷ চোখেমুখে অস্থিরতার লেশমাত্র … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/india/pm-modi-offers-prayer-at-kedarnath-temple/pid/60203/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "কেদারনাথ দর্শনে ভিআইপি সংস্কৃতি হটানোর বার্তা মোদির"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০১৭, ০৬:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০১৭, ০৬:৫৮

options
link
কেদারনাথ দর্শনে ভিআইপি সংস্কৃতি হটানোর বার্তা মোদির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনার উপর পাক হামলার ঘটনায় ক্রমশ চড়েছে বিরোধিতার সুর৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে একের পর এক তোপ দাগছেন বিরোধীদলের নেতারা৷ এই পরিস্থিতিতেই বুধবার কেদরানাথ দর্শন করলেন মোদি৷

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই এদিন কেদারনাথ মন্দিরে পা রাখেন প্রধানমন্ত্রী৷ পরনে বাদামি লং কোট৷ গলায় লাল স্কার্ফ জড়ানো৷ চোখে কালো চশমা৷ চোখেমুখে অস্থিরতার লেশমাত্র নেই৷ মন্দিরে প্রবেশ করে পুজো দেন প্রধানমন্ত্রী৷ তাঁকে কেদারনাথ মন্দিরের একটি ‘রেপ্লিকা’ উপহার দেওয়া হয়৷ মন্দির থেকে বেরনোর সময় হাসিমুখে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উপস্থিত মানুষদের অভিনন্দনও জানান প্রধানমন্ত্রী৷ উপস্থিত একটি বাচ্চাকে আদর করতেও দেখা যায় তাঁকে৷ সব মিলিয়ে পুজো দেওয়ার পর্ব বেশ উপভোগই করেন মোদি৷ পরে টুইটারে  কেদারনাথ দর্শনের সৌভাগ্যের কথা জানান তিনি৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন আরও একটা উদাহরণ সকলের সামনে তুলে ধরলেন তিনি৷ গত ‘মন কি বাত’ অনুষ্ঠানেই দেশে ভিআইপি মানসিকতার অবসান ঘটানোর ডাক দিয়েছিলেন তিনি৷ বলেছিলেন ভিআইপি নয়, এখানে ‘এভরি পার্সন ইজ ইমপর্ট্যান্ট’৷ তবে শুধু লালবাতি সরালেই হবে না, এই মানসিকতা দূর করতে হবে৷ এদিন তারই নমুনা রাখেন প্রধানমন্ত্রী৷ মন্দিরে ঢোকার সময় তিনি যখন জুতো খুলে যান, তখন কেউ একজন তাঁকে সাহায্য করেন৷ কিন্তু তাঁকে তা করতে দেননি প্রধানমন্ত্রী৷ বুঝিয়ে দেন, এখানে কেউই ভিআইপি নয়৷ সকলেই নিজের হাতে নিজের কাজ করতে পারেন৷

এদিকে আজই উদযাপিত হচ্ছে সংবাদমাধ্যমের স্বাধীনতা দিবস৷ সে নিয়েও এদিন নিজের বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী৷ নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভাইব্র্যান্ট ও মুক্ত সংবাদমাধ্যমের প্রতি আমাদের সকলকে পূর্ণ সমর্থন রাখতে হবে৷ গণতন্ত্রের অন্যতম শর্ত হিসেবে সংবাদমাধ্যমের স্বাধীনতার কথাও উল্লেখ করেন তিনি৷ এদিন সোশ্যাল মিডিয়ার ক্ষমতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী  বলেন, মিডিয়ার স্বাধীনতায় নয়া মাত্রা যোগ করেছে এই প্ল্যাটফর্ম৷

আজই পতঞ্জলি রিসার্চ ইনস্টিটিউটের উদ্বোধনও করবেন মোদি৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.