সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী জুলাইয়ে ফ্রান্সে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৪ জুলাই বাস্তিল দিবসের প্যারেডে ‘গেস্ট অফ অনার’ হিসেবে অংশ নেবেন তিনি। শুক্রবার এই ঘোষণা করেছে বিদেশ মন্ত্রক। সেই সঙ্গে এও জানানো হয়েছে, ফরাসি সেনার সঙ্গে সেই কুচকাওয়াজে অংশ নেবে ভারতীয় সেনাও।
ভারত-ফ্রান্স কৌশলী অংশীদারির ২৫ বছর পূর্ণ হল এবার। সেই উপলক্ষেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আমন্ত্রণ জানালেন মোদিকে। সেই আমন্ত্রণে প্রধানমন্ত্রীর সম্মতির ঘোষণায় ম্যাক্রোঁ হিন্দি ও ফরাসিতে টুইট করেছেন। লিখেছেন, ‘প্রিয় নরেন্দ্র, প্যারিসে ১৪ জুলাইয়ের প্যারেডে সম্মাননীয় অতিথি হিসেবে তোমাকে স্বাগত জানাতে পারলে আমি বাধিত হব।’
[আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার কথা বলে সন্ত্রাসবাদকেই সমর্থন করছে কংগ্রেস! বিস্ফোরক মোদি]
উল্লেখ্য, গত বছরও ফ্রান্সে (France) গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। দেখামাত্রই উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। বন্ধু মোদিকে বুকে টেনে নিতে দেখা যায় ম্যাক্রোঁকে। এই সাক্ষাৎকে দুই বন্ধুর সাক্ষাৎ হিসাবে বর্ণনা করেছিল ভারতের বিদেশমন্ত্রক। আরেকবার ফের দুই রাষ্ট্রপ্রধানকে মুখোমুখি হতে দেখা যাবে। দুই নেতার বৈঠকে জলবায়ু পরিবর্তন থেকে প্রতিরক্ষা নানা বিষয়ই উঠে আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
[আরও পড়ুন: ‘জেলটাই উপভোগ করুন’, প্রতারক রিয়েল এস্টেট কর্তাকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের]
সর্বশেষ খবর
-
‘নতুন মাইন্ড গেম নিয়ে ফিরেছে বিজয় সালগাঁওকর’, ছুটির আবহে ‘দৃশ্যম ৩’ জ্বরে কাবু দর্শক
-
এক বিশ্বকাপে তিনবার ভারত-পাকিস্তান! সূচি প্রকাশিত হতেই উৎসুক ক্রিকেটপ্রেমীরা
-
দেড় ঘণ্টার নরক যন্ত্রণা! ঘুরতে বেরিয়ে ফরিদাবাদে ‘গণধর্ষিতা’ কিশোরী, বন্ধুকেও মার-যৌন হেনস্তা
-
পুজোর আগে শালুক তুলতে গিয়ে মর্মান্তিক পরিণতি! লতায় পা জড়িয়ে পুকুরে ডুবে মৃত্যু প্রৌঢ়ের
-
২০ হাজার সেনা, ৩ বিমানবাহী রণতরী! ইরানে ‘চতুরঙ্গ’ বাহিনী পাঠাচ্ছেন ট্রাম্প, এবার ‘বুট অন গ্রাউন্ড’?