সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু রোগ নিরাময় নয়, সেরে ওঠা কুষ্ঠ রোগীকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে দেওয়াটাই তাঁর সরকারের লক্ষ্য৷ এটাই জাতির জনক মহাত্মা গান্ধীর স্বপ্ন ছিল৷ সেই স্বপ্নকে পূরণ করতে সবরকম পদক্ষেপ নেওয়া হবে৷ মহাত্মা গান্ধীর তিরোধান দিবসে এই কথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
জাতির জনকের তিরোধান দিবসে প্রতি বছরই কুষ্ঠ রোগ বিরোধী দিবস হিসেবে পালিত হয়৷ রবিবার এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মোদি জাতীয় কুষ্ঠ নির্মূল কর্মসূচীর কথা তুলে ধরেন৷ তিনি বলেন, ১৯৫৫ সালে এই কর্মসূচীর যে লক্ষ্যমাত্রা স্থির করা গ্রহণ করা হয়েছিল৷ ২০০৫ সালেই জাতীয় স্তরে সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়েছে৷ ছিঁটেফোঁটা যা রয়ে গিয়েছে তাও অদূর ভবিষ্যতে লুপ্ত হয়ে যাবে৷
পূর্ণ মর্যাদায় পালিত হল সাধারণতন্ত্র দিবসের সমাপ্তি অনুষ্ঠান
২০১৬ সালে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় কুষ্ঠ রোগের বিরুদ্ধে ত্রিমুখী কৌশল নিয়েছে কেন্দ্র সরকার৷ যাতে আগে থেকেই কোনও গোষ্ঠীর মধ্যে এই রোগের প্রবণতাকে চিহ্নিত করা যায়৷ বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে৷ এদিন গান্ধীজির তিরোধান দিবসে বক্তব্য রাখতে গিয়ে সেই কথাও জানান প্রধানমন্ত্রী৷
রাজঘাটে গান্ধীজির সমাধিস্থল সংস্কার হওয়ার পর এদিনই প্রথমবার সর্ব সমক্ষে আনা হবে৷ নতুন রূপে সমাধিস্থলকে প্রকাশ্যে আনবেন কেন্দ্রীয় মন্ত্রী এম ভেঙ্কাইয়া নাইডু৷ গত ১৫ বছর ধরে এই সংস্কারের কাজ চলছিল বলে জানা গিয়েছে৷ প্রধানমন্ত্রীর পাশাপাশি, রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি সহ অন্যান্য নেতা মন্ত্রীরাও সোমবার শ্রদ্ধা জ্ঞাপন করবেন জাতির জনককে৷
হত্যা করা হবে রাজীব গান্ধীকে, আগেই আশঙ্কা করেছিল CIA
সর্বশেষ খবর
-
দেবীদুর্গার মণ্ডপসজ্জায় এবার বিদেশিনী, বাঙালি শিল্পীর হাত ধরে পুজোয় দেবেন কোন বার্তা?
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা