সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন ধরেই দিল্লিতে ব্যাপক হারে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। প্রশাসনের তরফে চেষ্টা করা হলেও কোনওভাবেই পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না এই ধরনের অপরাধ। কিছুদিন আগেই এক মহিলা সাংবাদিকের হার ছিনতাইয়ের ঘটনা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল রাজধানীতে। প্রশাসনও নড়েচড়ে বসেছিল। শহরজুড়ে তল্লাশি চালিয়ে ছিনতাইয়ের মতো অপরাধে যুক্ত থাকা দুষ্কৃতীদের গ্রেপ্তারও করা হচ্ছিল। কিন্তু, দুদিন যেতে না যেতেই ফের পুরনো ছবির দেখা মিলল দেশের রাজধানীতে। আর এবার দুষ্কৃতীদের শিকার হতে হল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাইঝিকে। বিষয়টিকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়িয়েছে প্রশাসনিক মহলে। ঘটনাস্থল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির কাছে হওয়ায় বিতর্কও বেড়েছে।
[আরও পড়ুন: দুর্গাপ্রতিমার সামনে আগ্নেয়াস্ত্র হাতে বিপ্লব দেবের ছেলে, ভাইরাল ছবিতে বাড়ছে বিতর্ক]
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্র মোদির ভাইয়ের মেয়ে দময়ন্তী বেন মোদি শনিবার সকালে পাঞ্জাবের অমৃতসর থেকে দিল্লিতে এসেছিলেন। সিভিল লাইন এলাকায় অবস্থিত গুজরাটি সমাজ ভবনে একটি ঘরও রিভার্জ করা ছিল তাঁর নামে। গুজরাটি সমাজ ভবনের গেটের বাইরে গাড়ি থেকে নেমে ভিতরে ঢোকার সময় তাঁর উপর চড়াও হয় দুই দুষ্কৃতী। বাইককে করে এসে তাঁর হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পরেই সিভিল লাইন এলাকা থাকা পুলিশ স্টেশনে গিয়ে ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেছেন প্রধানমন্ত্রীর ভাইঝি।
[আরও পড়ুন:শান্তি ফেরার মুখেই ফের আতঙ্ক, শ্রীনগরে গ্রেনেড হামলায় জখম অন্তত ৭]
দময়ন্তী বেন মোদির অভিযোগ, হোটেলের গেট দিয়ে ঢোকার সময় তাঁর হাত থেকে ব্যাগ ছিনিয়ে নেয় বাইক করে আসা দুই যুবক। ওই ব্যাগে নগদ ৫৬,০০০ টাকা, দুটি মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। যে কাগজগুলি হারিয়ে যাওয়ার ফলে শনিবার সন্ধের বিমানে ফিরতেও পারবেন না তিনি। প্রশ্ন উঠছে , যদি প্রধানমন্ত্রীর ভাইঝির এই হাল হয় তাহলে বাকিদের কী হবে?
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক