Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Narendra Modi

‘নয়া সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি’, বলেন্দ্রমুখী নেপালকে আগাম বার্তা মোদির

এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, 'সফল ও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হওয়ার জন্য আমি নেপালের জনগণ এবং সরকারকে আন্তরিক অভিনন্দন জানাই।'

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৬, ২০:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৬, ২০:৫৪

options
link
‘নয়া সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি’, বলেন্দ্রমুখী নেপালকে আগাম বার্তা মোদির zoom
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী মুখ বলেন্দ্র শাহ।

নেপালের জাতীয় নির্বাচনে জেন-জি মুখ বলেন্দ্র শাহর রাজনৈতিক দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) জয় সময়ের অপেক্ষা। নির্বাচনের ফল প্রকাশের আগেই নেপালের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন্দ্রর জয় কার্যত নিশ্চিত হওয়ার পর প্রতিবেশী, বন্ধুর উদ্দেশে মোদির বার্তা, ‘নেপালের জনগণ ও তাঁদের নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিতে অবিচল ভারত।’

নেপাল নির্বাচনের ফলাফল কার্যত স্পষ্ট হওয়ার পর শনিবার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘সফল ও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হওয়ার জন্য আমি নেপালের জনগণ এবং সরকারকে আন্তরিক অভিনন্দন জানাই। আমার নেপালি বোন ও ভাইদের এত প্রাণবন্তভাবে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেখে আমি অত্যন্ত আনন্দিত। এই ঐতিহাসিক অর্জন নেপালের গণতান্ত্রিক যাত্রায় একটি গর্বের মুহূর্ত হওয়া উচিত।’ এরপরই প্রধানমন্ত্রী লেখেন, ‘ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী হিসেবে, ভারত নেপালের জনগণ এবং তাদের নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিতে অবিচল। দুই দেশেরই লক্ষ্য শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির নতুন উচ্চতা অর্জন করা।’

Advertisement

সন্ধ্যে ৭টা পর্যন্ত আরএসপি ৩৬টি আসনে জয় পেয়েছে। এগিয়ে রয়েছে আরও ৮৩টি আসনে। নেপালি কংগ্রেস এখন পর্যন্ত ৬টি আসনে জয়ী, এগিয়ে রয়েছে ৯ আসনে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে জেন জি আন্দোলনের জেরে ওলি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে যান। এরপর দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। বিভিন্ন স্তরে আলাপ-আলোচনা শেষে সে দেশের নির্বাচন কমিশন ৫ মার্চ পার্লামেন্ট নির্বাচনের দিন ঘোষণা করে। সেইমতো বৃহস্পতিবার নেপালে ১৬৫টি আসনে ভোট গ্রহণ হয়। লড়াইয়ে ছিল ৬৫টি রাজনৈতিক দল। রাজনৈতিক বিশ্লেষক মহলে এবারের নির্বাচনে কোনও দলের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সন্দেহ ছিল। কেউ ভাবতে পারেননি প্রাক্তন র‍্যাপার বলেন্দ্র শাহের নেতৃত্বে নবগঠিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) সংসদীয় নির্বাচনে প্রথম সারির প্রার্থী হিসেবে আবির্ভূত হবে। কিন্তু সেটাই হতে চলেছে। কারণ, নেপালের জেন জি-র বড় অংশের পছন্দ ছিলেন বলেন্দ্র শাহ।

নেপালের নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, সন্ধ্যে ৭টা পর্যন্ত আরএসপি ৩৬টি আসনে জয় পেয়েছে। এগিয়ে রয়েছে আরও ৮৩টি আসনে। নেপালি কংগ্রেস এখন পর্যন্ত ৬টি আসনে জয়ী, এগিয়ে রয়েছে ৯ আসনে। নেপাল কমিউনিস্ট পার্টিও ২টিতে জয় পেয়েছে এবং ৮টি আসনে এগিয়ে আছে। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা মিলে এখনও পর্যন্ত একটি আসনে জয় পেয়েছেন এবং ছয়টি আসনে এগিয়ে আছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.