সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালিদের মন জয় করতে উঠে পড়ে লেগেছে বিজেপি (BJP)। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সল্টলেকের EZCC’র পুজো উদ্বোধন করেছেন বলেও খোঁচা দিয়েছেন বিরোধীরা। সেদিনের ভারচুয়াল সভায় পরনে খাদির পাঞ্জাবি থেকে বাংলা ভাষায় বক্তৃতা বারবার আলোচনায় উঠে এসেছে সেসব। আর বাংলায় বক্তৃতার পর এবার বাংলাতে টুইট করে মহাষ্টমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। যা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর গুঞ্জন।
বাংলা ভাষা এত মিষ্টি তাই এ ভাষায় কথা বলার লোভ সামলাতে পারেননি, ষষ্ঠীতে পুজো উদ্বোধনের বক্তৃতায় এমনই দাবি করেছিলেন তিনি। তারপর ঠিক একদিন কাটতে না কাটতেই এবার বাংলায় টুইট। দেশবাসীকে মহাষ্টমীর শুভেচ্ছা জানান তিনি। প্রত্যেকের সুখ শান্তি, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধিও কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রীর করা বাংলা ভাষায় টুইট নিয়ে চলছে জোর আলোচনা।
সকলকে জানাই মহাঅষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। মা দুর্গার আশীর্বাদে সমগ্র দেশবাসীর জীবন যেন সুখে শান্তিতে, স্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে এই কামনা করি 🙏
— Narendra Modi (@narendramodi) October 24, 2020
[আরও পড়ুন: নিম্নমুখী সংক্রমণের গ্রাফ, দেশে করোনাজয়ী ৭০ লক্ষেরও বেশি]
সর্বশেষ খবর
-
পাঞ্জাবেই সংখ্যালঘু হওয়ার পথে শিখেরা! ‘বেশি করে সন্তান নিন’, বলছে উদ্বিগ্ন অকাল তখত
-
কোর্টের নির্দেশে ‘অস্থায়ী’, বিরোধী দলনেতা হিসাবে সেই ঋতব্রতর নাম উঠল বিধানসভার বোর্ডে
-
পুকুরে অন্নপূর্ণার ফর্ম! টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন মহিলারা
-
রোজ মিষ্টি খাচ্ছেন! অজান্তে বাড়ছে টাক পড়ার আশঙ্কা, কী বলছেন চিকিৎসকরা?
-
হরমুজের পালটা ক্যালিফোর্নিয়া! মার্কিন ভূখণ্ড ‘দখল’ ইরানের, ধুন্ধমার মানচিত্র ‘যুদ্ধ’