সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উনিশটিবার মাধ্যমিকে ঘায়েল হয়ে থামলেও গঙ্গারাম একেবারেই মন্দ পাত্র ছিল না৷ তা এযুগেও প্রমাণিত৷ কারণ দ্বাদশ শ্রেণিতে কলাবিভাগে শীর্ষস্থান অধিকার করা বিহারের রুবি রায় মনে করেন রাষ্ট্রবিজ্ঞানে রান্না শেখানো হয়৷ বিহারেরই আরেক ইন্টারমিডিয়েট কলেজের বিজ্ঞান বিভাগের পড়ুয়া জল ও H2O-র মধ্যে সম্পর্কই বলতে পারেনি৷
হাটে হাঁড়িটি ভাঙে বিহারের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল বেরোনোর পর৷ যখন এক স্থানীয় সংবাদ মাধ্যম পরীক্ষার শীর্ষস্থানাধিকারীদের সাক্ষাৎকার নিতে যায়৷ তাতেই ধরা পড়ে বিদ্যার এই বহর৷
বেশিরভাগ শীর্ষস্থানাধিকারীই বিহারের হাজিপুরের ভি এন রায় কলেজের ছাত্র-ছাত্রী৷ যা পাটনা শহর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে৷ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিহারের শিক্ষামন্ত্রী অশোক চৌধুরি৷ এর জন্য বিহারে এডুকেশন মাফিয়াদের বাড়বাড়ন্তকেই দায়ী করেছেন তিনি৷ যারা বাইরে থেকে পরীক্ষায় নকল উত্তর জোগায় ছাত্র-ছাত্রীদের৷
ঘটনার জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছে বিহার প্রশাসন, বিশেষ করে রাজ্যের শিক্ষা দফতর৷ চাপের মুখে পড়ে, ১০ শীর্ষস্থান অধিকারী ছাত্রছাত্রীর ফের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে বিহার সরকার৷ পরের সপ্তাহেই পরীক্ষা হবে বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?
