সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝাল সিঙারা বা মিষ্টি সিঙারা৷ দেশি সিঙারা বা চাইনিস সিঙারা৷ এসব সিঙারার কথা হরদম শোনা যায়৷ কিন্তু একটা সিঙারার ওজন ৩৩২ কেজি! শুনেছেন কখনও? শোনার কথাও নয়৷ কারণ প্রথমবার এমন বিরাট আকারের একটি সিঙারা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন গোরখপুরের এক দল যুবক৷
এমন উদ্যোগের মুখ হলেন রীতেশ সোনি৷ মহারাজগঞ্জ জেলার গোপালনগরের বাসিন্দা রীতেশ একটি ছোট্ট রেস্তোরাঁ চালান৷ গত বছর এই জেলারই আরেকটি দল বৃহদাকার জিলিপি বানিয়ে গিনেস বুকে নাম তুলেছিল৷ এই ব্যাপারটাই নতুন কিছু করার অনুপ্রেরণা দিয়েছিল রীতেশকে৷ তখনই ঠিক করে ফেলেন, ‘হটকে’ কিছু একটা বানাতে হবে যাতে গোটা বিশ্ব গোপাল পুরের নাম জানতে পারে৷ বন্ধু ও উৎসাহীদের সঙ্গে করে শুরু হয় বড় মাপের সিঙারা বানানোর কাজ৷ ১৫ দিন ধরে চলে সিঙারা বানানোর কাজ৷ অবশেষে মঙ্গলবার সাধারণের দেখার জন্য স্থানীয় এক মাঠে সিঙারাটির প্রদর্শনী করা হয়৷ রীতেশ জানান, তাঁদের এই অভিনব সিঙারার খবর গিনেস বুকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে৷ খুব তাড়াতাড়ি গিনেস বুকের অনুমোদন পাওয়ার আশায় রয়েছেন রীতেশরা৷
দলের আরেক সদস্য নবীন তিওয়ারি বলেন, “এর আগে ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড কলেজ বিশ্বের সবচেয়ে বড় সিঙারা বানিয়েছিল৷ তার ওজন ছিল ১১০ কেজি৷ আমাদের তৈরি সিঙারা তার তিনগুণ৷ বিশ্ব রেকর্ড করতে পারলে এই এলাকার নেতাদের নজর কাড়তে পারব আমরা৷ আর সেটাই আমাদের আসল উদ্দেশ্য৷ স্বাধীনতার এত বছর পরও এই এলাকায় শিক্ষা, বিদ্যুৎ, প্রাথমিক পরিকাঠামোর কোনও উন্নতি হয়নি৷ এবার যদি তাঁরা মুখ তুলে তাকান৷”
সিঙারা বানানোর ১০ জনের দলে চারজন স্কুলের ছাত্র৷ পড়াশুনার ফাঁকে রীতেশের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছে তারা৷ ৩ মিটার দীর্ঘ এই সিঙারা বানাতে খরচ হয়েছে ৪০ হাজার টাকা৷ ৯০ লিটার তেল, পৌঁনে দুই কুইন্টাল আটা ও ২০০ কেজি আলু দিয়ে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সিঙারাটি৷ এত বড় সিঙারা তাই চেখে নিন স্বাদে-আহ্লাদে৷
সর্বশেষ খবর
-
পাশে নেই রাধা, নেই রুক্মিণীও! ৫০০ বছরের পুরনো এই মন্দিরে কৃষ্ণের সঙ্গে পূজিতা হন কে?
-
খুন করে দেব! সৌরভ-ডোনাকে লাগাতার হুমকি চিঠি, পুলিশের দ্বারস্থ প্রাক্তন ভারত অধিনায়ক
-
কার্তিক আরিয়ানের প্রেমে মজে করিনা! ভাইরাল ছবি দেখে নেটপাড়ার প্রশ্ন, ‘নবাব জানেন?’
-
এইচআইভি আক্রান্ত বলে তৃণমূল আমলে কাজ হারান স্বাস্থ্যকর্মী! ‘বরদাস্ত নয়’, পদক্ষেপের নির্দেশ শারদ্বতের
-
ভাই ৭০০ টাকা ধার শোধ করেনি বলে দাদাকে কুপিয়ে খুন! দিল্লিতে গ্রেপ্তার ৩