সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সংসদে শুরু হল বাজেট অধিবেশন৷ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এদিন বাজেট অধিবেশনের সূচনা করেন৷ চলতি বছরের বাজেট অধিবেশনেই প্রথমবার সাধারণ বাজেট এবং রেল বাজেট নিয়ে একসঙ্গে আলোচনা হবে৷ মঙ্গলবার পেশ হবে সেই বাজেটের অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট৷
এদিন সংসদে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি৷ দেশের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী আবাস যোজনা, জনধন যোজনা, উজ্জ্বলা যোজনার তারিফ করেন তিনি৷ গণতন্ত্রের আসল পরিচয় দিতে সক্ষম হয়েছে ভারতবর্ষ, এমন মন্তব্যও তিনি করেন৷ গরিব, দলিত, শোষিত, কৃষক এবং শ্রমিকদের স্বার্থসিদ্ধির চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার, এমন কথাও জানান তিনি৷ এদিন তিনি বলেন, কেন্দ্রের উদ্যোগে প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযান জন-আন্দোলনের আকার নিয়েছে৷ কার্যত রাষ্ট্র নির্মাণে জনশক্তির জয়জয়কার করেন তিনি৷ রাষ্ট্রপতি এদিন বলেন, দেশের অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য কেন্দ্রীয় সরকার বদ্ধ পরিকর৷ পাশাপাশি, দীপা কর্মকার, সাক্ষী মালিক এবং পি ভি সিন্ধুর কথা উল্লেখ করে তিনি দেশে নারীশক্তির উন্নতির কোথাও বলেন৷ তিনি বলেন, দেখার গণতন্ত্রের উন্নতি সাধনে নারীশক্তিকে শক্ত ভূমিকা পালন করতে হবে৷
রাষ্ট্রপতির বক্তব্যের পাশাপাশি এদিন বাজেট অধিবেশন নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বাজেট অধিবেশনে সব দলের সুষ্ঠু উপস্থিতি কামনা করেন তিনি৷ বাজেট অধিবেশনে যে কোনও ধরনের আলোচনাকেই স্বাগত জানানো হবে বলে বক্তব্য প্রধানমন্ত্রীর৷
পাশাপাশি, এদিন অধিবেশন চলাকালীন সংসদের ভিতরেই অসুস্থ হয়ে পড়েন কংগ্রেসের সাংসদ ই আহমেদ৷ অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
(এবার পরীক্ষার্থীদের সফল হওয়ার রসদ জোগাবে প্রধানমন্ত্রীর ই-বুক)
সর্বশেষ খবর
-
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে
-
চিনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহী পুলিশ অফিসারের! মা ফ্লাইওভারে বাড়ল টহলদারি
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব?
-
জমি-বাড়ি দখল করেছেন রেখা পাত্র! বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ কেশবানন্দ মহারাজের